ওমেন্স টি টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে আজ মাঠে নামছে বাংলাদেশ ও স্কটল্যান্ড। আজ বাংলাদেশ সময় বিকাল ৪-টায় শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে আসরের প্রথম ম্যাচটি। ২০১৪ সাল থেকে টি টোয়েন্টি বিশ্বকাপের তেমন সুখকর কোনো সৃতি নেই বাংলাদেশ নারী ক্রিকেট দলের। দেশের মাঠিতে অনুষ্ঠিত হওয়া ২০১৪ সালে শ্রীলঙ্কা ও আয়ারল্যান্ডের বিপক্ষে জয় ছাড়া আর তেমন কোনো সৃতি নেই নিগার সুলতানা জ্যোতিদের৷ তবে এবার অনেকটা আশা নিয়েই সংযুক্ত আরব আমিরাতের উদেশ্য রওনা দিয়েছে বাংলাদেশ নারী দল।
বিসিবির এক ভিডিও বার্তায় গত চার বিশ্বকাপে কোনো ম্যাচ জিততে না পারার আক্ষেপ প্রকাশ করেছেন জ্যৌতি। জ্যৌতি জানিয়েছেন ২০১৪ সালের পরে থেকে বলার মতো কিছু করতে পারেনি। এবারের বিশ্বকাপকে স্বরণীয় করে রাখতে চায় জ্যৌতি। এই প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি বলব পুরো দলের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ এজন্য কারণ হচ্ছে এই পর্যন্ত যতগুলো বিশ্বকাপ খেলেছি ২০১৪ বিশ্বকাপ বাদে কোন বিশ্বকাপে আমরা বলার মতো তেমন কিছু করতে পারিনি। আমরা চাই এই বিশ্বকাপটা যেন আমাদের জন্য মনে রাখার মতো এবং স্মরণীয় হয়।’
আরও পড়ুনঃ- সাকিব ও স্ত্রী শিশিরের ব্যাংক হিসাব খতিয়ে দেখতে চায় বিএফআইইউ
রাজনৈতিক পালা বদলের কারণে বাংলাদেশ থেকে সরে টি টোয়েন্টি বিশ্বকাপ হচ্ছে সংযুক্ত আরব আমিরাতে। ভেন্যু ভিন্ন হলেও কন্ডিশন একই মানছেন দলের এই ক্যাপ্টেন। অবশ্য ম্যাচ জয়ের পাশাপাশি সেমিতে খেলারও সপ্নের কথা জানিয়েছেন টাইগ্রেস ক্যাপ্টেন। স্কটল্যান্ডের পরে আগামী ৫ অক্টোবর ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে জ্যোতির দল। এরপর যথাক্রমে ১০ অক্টোবর ওয়েস্ট ইন্ডিজ ও ১২ অক্টোবর সাউথ আফ্রিকা নারী দলের বিপক্ষে মাঠে নামবে টাইগ্রেস বাহিনী।




