Homeনারী ক্রিকেটস্কটল্যান্ডকে হারিয়ে শুভ সূচনা করলো বাংলাদেশ নারী ক্রিকেট দল।

স্কটল্যান্ডকে হারিয়ে শুভ সূচনা করলো বাংলাদেশ নারী ক্রিকেট দল।

- Advertisement -spot_img

টি টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে স্কটল্যান্ডকে হারিয়ে শুভ সূচনা করলো বাংলাদেশ নারী ক্রিকেট দল।  স্কটল্যান্ডকে ১৬ রানে হারিয়েছে টাইগ্রেস বাহিনী। ২০১৪ সালে ঘরের মাঠে শ্রীলঙ্কা, আয়ারল্যান্ডকে হারানো বাংলাদেশ স্কটল্যান্ডকে হারিয়ে দশ বছর পর তৃতীয় জয়ের স্বাধ পেয়েছে।  টসে জিতে ব্যাটিংয়ের শুরুটা ভালো করতে পারিনি নিগার সুলতানা জ্যোতির দল।

দলীয় ২৬ রান তুলতে হারায় মুর্শিদা খাতুনের উইকেট। এরপর দলের হাল ধরেন সাথী রানি ও সোবহানা মোস্তারি। এদিন সোবহানা, সাথী রানি ছাড়া হাসেনি অন্য কারো ব্যাট। সাথী করেন ২৯ এবং সোবহানা মোস্তারি করেন ৩৬ রান। সাত উইকেট হারিয়ে ২০ ওভার শেষে দলীয় ১১৯ রান তুলে নিগার সুলতানা জ্যোতিরা৷ স্কটল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৩টি উইকেট শিকার করেন সাস্কিয়া হর্লি।

আরও পড়ুনঃ- টেস্ট খেলতে বাংলাদেশে আসতে পারেন সাকিব

১২০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ফাহিমা খাতুনের ঘুর্নিতে তিন উইকেট শিকার করা সাস্কিয়া হর্লি ৮ রান করে প্যাভিলিয়নে ফেরত যান। এরপর একে একে সাতটি উইকেট হারিয়ে ২০ ওভারে ১০৩ রান তুলে ১৬ রানে হারে স্কটিশ মেয়েরা। বাংলাদেশের হয়ে বোলিংয়ে উজ্জ্বল ছিলেন রিতু মনি, মারুফা আক্তাররা। দলের সর্বোচ ২টি উইকেট শিকার করেন রিতু মনি। মারুফা, ফাহিমা, নাহিদা, রাবেয়া ১টি করে উইকেট শিকার করেন।

সংক্ষিপ্ত স্কোরঃ- 
বাংলাদেশ ১১৯/৭

সোবহানা ৩৬ (৩৮)
সাথী রানি ২৯ (৩২)

স্কটল্যান্ড ১০৩/৭

সারাহ ৪৯ (৫২)
কাথরিন ১১ (১১)

ফলাফলঃ- বাংলাদেশ ১৬ রানে জয়ী।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here