Homeফ্রাঞ্চাইজিগ্লোবাল সুপার লিগে খেলতে ওয়েস ইন্ডিজ যাবেন রংপুর রাইডার্স

গ্লোবাল সুপার লিগে খেলতে ওয়েস ইন্ডিজ যাবেন রংপুর রাইডার্স

- Advertisement -spot_img
এক সময়ে চ্যাম্পিয়ন্স লিগ টি টোয়েন্টি আয়োজন হলেও নানা জটিলতার কারণে বন্ধ হয়ে গিয়েছিলো সেটি। এবার চ্যাম্পিয়ন্স লিগকে ফিরিয়ে আনতে চলছে ব্যাপক আলোচনা। কিন্তু এরই মাঝে খবর পাওয়া গেছে ওয়েস্ট ইন্ডিজের দেশ গায়নার উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে গ্লোবাল সুপার লিগ। যেখানে দেখা যাবে বিশ্বের বিভিন্ন দেশের ক্রিকেট খেলুড়ে ফ্র‍্যাঞ্চাইজি গুলোকে।

আরও পড়ুনঃ-শেষ হচ্ছে মাহমুদউল্লাহ টি টোয়েন্টি ক্যারিয়ার, কালই আসতে পারে ঘোষণা

এই টুর্নামেন্টে অংশগ্রহণ করবেন ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, পাকিস্তান, বাংলাদেশ, ও ওয়েস্ট ইন্ডিজের মতো সম্প্রতি নিজ দেশের ফ্র‍্যাঞ্চাইজি লিগে চ্যাম্পিয়ন্স হওয়া দল গুলো। যেখানে বাংলাদেশ থেকে অংশগ্রহণ করার কথা ছিলো বিপিএলে গত আসরের চ্যাম্পিয়ন্স ফরচুন বরিশাল। কিন্তু ব্যস্ততা এবং সময় সল্পতার কারণে টুর্নামেন্টের এই প্রস্তাবকে নাকচ করে দিয়েছে তারা।

বরিশাল এই টুর্নামেন্টকে না করে দিলেও কুমিল্লা ভিক্টোরিয়ান্সের সামনে সুযোগ ছিলো এই লিগে খেলার। কিন্তু কুমিল্লার মালিক নাফিজা কামাল দেশের বাইরে থাকায় তারা অংশগ্রহণ করতে পারছেনা এই লিগে। তবে বিপিএলের গত আসরের তৃতীয় নাম্বার দল হিসেবে টুর্নামেন্ট শেষ করা রংপুর রাইডার্সের সামনে সুযোগ তৈরি হলো এই টুর্নামেন্ট খেলার।

ওয়েস্ট ইন্ডিজে গ্লোবাল টি টোয়েন্টি সম্পর্কে কথা বলেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন সভাপতি ফারুক আহমেদ। এই প্রসঙ্গে তিনি বলেন, ‘গ্লোবাল সুপার লিগ, পাঁচটা দল নিয়ে খেলা হবে এবং ৫ টা দেশ থেকে আসবে। বাংলাদেশ, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়া থেকে আসবে। আমাদেরকে অফার করেছে, আমরা প্রথমে গত বছরের বিপিএল চ্যাম্পিয়ন ফরচুন বরিশালকে অফার করেছিলাম। তারা তাদের অপারগতা জানিয়েছে। তারপর আমরা আরেকটা সেমিফাইনালিস্ট দলকে দায়িত্ব দিয়েছি তারা যাবে যদি সব কিছু ঠিক থাকে।’

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here