সাউথ আফিকার বিপক্ষে হোম সিরিজের দুটি টেস্টের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলে চমক হিসেবে রয়েছেন সাকিব আল হাসান। ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্টের আগে টি টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দেওয়ার পর নিজেই জানিয়েছেন ঘরের মাঠে সাউথ আফ্রিকা সিরিজে নিজের শেষ টেস্ট খেলে সাদা পোশাকের ফরম্যাট থেকে বিদায় নিতে চান সাকিব।
আরও পড়ুনঃ- বৃহস্পতিবার দেশে ফিরতে পারেন সাকিব আল হাসান
কিন্তু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ইস্যুতে নাম আসায় সাকিব দেশে আশা নিয়ে ছিলো সংশয়। নিজের শেষ টেস্ট খেলার ব্যাপারে বিসিবির কাছে নিরাপত্তাও চেয়েছিলেন সাকিব। তবে বিসিবি সভাপতি ফারুক আহমদে সাকিবের প্রস্তাব নাকচ করে দেন। তখন থেকে ধরে নেওয়া হয়েছিলো সাকিব শেষ টেস্ট খেলতে হয়তো আর দেশে আসতে পারবেন না।
কিন্তু যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ জানিয়েছিলেন, একজন ক্রিকেটার হিসেবে সাকিবকে সর্বোচ্চ নিরাপত্তা দেবে তাঁরা। এবার সব জল্পনা কল্পনা কাটিয়ে সাউথ আফ্রিকার বিপক্ষে সাকিব আল হাসানকে স্কোয়াডে রেখেছে বিসিবি। শোনা যাচ্ছে আগামীকাল (১৭ অক্টোবর-বৃহস্পতিবার) দেশে আসতে পারেন সাকিব। সবকিছু ঠিক থাকলে আগামী ২১ অক্টোবর সাউথ আফ্রিকার বিপক্ষে নিজের ক্যারিয়ারের শেষ টেস্ট খেলতে নামবেন বাংলাদেশের এই পোস্টার বয়।
বাংলাদেশ স্কোয়াড-
নাজমুল হোসেন (অধিনায়ক), সাদমান ইসলাম, মাহমুদুল হাসান, জাকির হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন কুমার দাস, জাকের আলী, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও নাহিদ রানা।




