Homeক্রিকেটসাকিবের বিষয় বাদ দিয়ে টেস্টে মনযোগ দিতে চান শান্ত

সাকিবের বিষয় বাদ দিয়ে টেস্টে মনযোগ দিতে চান শান্ত

- Advertisement -spot_img
কানপুরে দ্বিতীয় টেস্টে আগে সাকিব টি টোয়েন্টি থেকে একেবারে অবসরের ঘোষণা দিলেও টেস্ট থেকে বিদায় নিতে চেয়েছিলেন বাংলাদেশ থেকে। এজন্য সাউথ আফ্রিকা সিরিজে প্রথম টেস্ট খেলে সাদা পোশাকের ক্যারিয়ারে বিদায় বলতে চেয়েছিলেন সাকিব। কিন্তু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সাকিবের নাম আসায় ও পাকিস্তানে টেস্ট চলাকালীন সাকিবের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের হওয়ায় দেশে ফিরতে পারছিলেন না সাকিব।

আরও পড়ুনঃ- বিপিএলে মঈন আলী কোন দলে খেলবেন; চিটাগং নাকি বরিশাল?

কিন্তু নিরাপত্তা চেয়ে নিজের শেষ টেস্ট খেলতে চেয়েছিলেন সাকিব। এই বিষয়ে বিসিবি থেকে শুরু করে যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের প্রধান উপদেষ্টা আসিফ মাহমুদের সঙ্গেও কথা হয়েছিলো সাকিবের। সবকিছু ঠিক হবার পর সাউথ আফ্রিকার বিপক্ষে বিদায়ী টেস্ট খেলার উদেশ্যে ১৭ অক্টোবর (বৃহস্পতিবার) যুক্তরাষ্ট্র থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন দেশের এই পোস্টার বয়। কিন্তু এরপর শুরু নতুন নাটক। সাকিব যখন বিমানে উড়ছিলেন তখন বৈষম্যবিরোধীর কিছু সমন্বয়ক এসে সাকিবকে টেস্টে না খেলানোর জন্য বিসিবির প্রবেশ পথের সামনে আন্দোলন শুরু করেন।

এমনকি সাকিব যাতে দেশে এসে বিদায়ী টেস্ট খেলতে না পারে তার জন্য স্বারকলিপিও জমা দিয়েছেন আন্দোলনকারীদের কয়েকজন সিনিয়র। এজন্যই সাকিব আল হাসান সংযুক্ত আরব আমিরাতের দুবাই বিমানবন্দর পর্যন্ত এসে আর দেশের বিমানে উঠতে পারেননি। সাকিব দলে না থাকায় তার বদলী হিসেবে দলে অঅন্তর্ভুক্ত করা হয়েছে স্পিনার হাসান মুরাদকে। প্রথম টেস্টকে সামনে রেখে আজ গণমাধ্যমের সাথে আলাপ করেছে বাংলাদেশের তিন ফরম্যাটের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

সেখানে সাকিবের বিষয়ে প্রশ্ন করা হলে সাকিব দলে না থাকাটা দুর্ভাগ্যজনক বলে মানছেন শান্ত। তবে সাকিবের বিষয়ে মনযোগ না দিয়ে প্রথম টেস্টের দিকে ফোকাস করতে চান বলে জানিয়েছেন দেশের ক্রিকেট দলের এই অধিনায়ক। এই বিষয়ে অধিনায়ক শান্ত বলেন, ‘কীভাবে দেখছি আসলে দুর্ভাগ্যজনক। হওয়া উচিত ছিল। কিন্তু আমরা সবাই জানি কেন হয়নি। এটা নিয়ে আসলে টেস্টের আগের দিন কথা বেশি আগাতে চাই না। আমি চাই প্রতিটা খেলোয়াড় খেলাটাতে ফোকাস করুক।’

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here