Homeক্রিকেটমিরপুর টেস্টের প্রথম দিনে তাইজুল-রাবাদার নতুন রেকর্ড

মিরপুর টেস্টের প্রথম দিনে তাইজুল-রাবাদার নতুন রেকর্ড

- Advertisement -spot_img
সাউথ আফ্রিকার বিপক্ষে মিরপুর টেস্টের প্রথম দিনে ১০৬ রানে অল আউট বাংলাদেশ। টসে জিতে ব্যাটিংয়ের সিদ্বান্ত নেওয়া বাংলাদেশের ব্যাটাররা মিরপুরের চেনা উইকেটে নাস্তানাবুধ হয়েছে মাল্ডার, রাবাদা, মাহারাজদের বোলিংয়ে। অবশ্য এমন ব্যাটিং ব্যর্থার দিনে বোলিং হাতে কিছুটা হলেও মান রক্ষা করেছেন বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম।

আরও পড়ুনঃ- বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতার দিনে ‘৩৪’ রানের লিড সাউথ আফ্রিকার

প্রথম দিনে ষোল উইকেট হারানোর ম্যাচে প্রোটিয়াদের বিপক্ষে একাই পাঁচ উইকেট শিকারে নিজের ফাইফার পূরণ করেছেন দেশের এই নির্ভরযোগ্য বোলার। আর এমনদিনে নিজের নতুন এক মাইলফলক স্পর্শ করেছেন তাইজুল। প্রথম দিনে এমন ফাইফার তুলে নেওয়া তাইজুল নিজের নামের পাশে টেস্ট ক্যারিয়ারে ২০০ উইকেট শিকারের তকমা লাগিয়েছেন। অবশ্য এর আগে মুশফিককে বোল্ড করে কাগিসো রাবাদা নতুন একটি মাইলফলক স্পর্শ করেছেন।

এদিন তাইজুলের মতো পাঁচ উইকেট শিকার করতে না পারলেও গুরুত্বপুর্ণ তিনটি উইকেট নিয়ে টেস্ট ক্যারিয়ারে ৩০০ উইকেটের মালিক বনেছেন প্রোটিয়া এই পেস বোলার। আন্তর্জার্তিক ক্রিকেটে বাংলাদেশের বিপক্ষে অভিষেক হওয়া রাবাদা এবার মুশফিককে আউট করে ৩০০ উইকেটের মালিক হয়েছেন। মিরপুর টেস্টের আজ প্রথম দিন শেষ করে ৩৪ রানে এগিয়ে আছে সফরকারী সাউথ আফ্রিকা।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here