সাউথ আফ্রিকার বিপক্ষে সাত উইকেটে হেরে গেলো বাংলাদেশ। মিরপুরের এমন চেনা উইকেটে সবকিছুকে চাপিয়ে টাইগারদের ব্যাটিং ব্যর্থতায় সবার নজরে। প্রথম ইনিংসে ধরশায়ী ব্যাটিংয়ের পরেও দ্বিতীয় ইনিংসে ঘুরে দাঁড়াতে পারেনি বাংলাদেশ। এমনকি দ্বিতীয় ইনিংসে ১১২ রানে রানে ৬ উইকেট হারিয়ে শঙ্কা জেগেছিলো ইনিংস পরাজয়ের।
আরও পড়ুনঃ- মিরপুর টেস্টে ৭ উইকেটে হারলো বাংলাদেশ
সেখান থেকে জাকের আলী অনিককে নিয়ে ১৩৮ রানের জুটি গড়ে দলকে খাঁদের কিনারা থেকে তুলেন মেহেদী হাসান মিরাজ। কিন্তু জাকের ৫৮ রানে আউট হলে মিরাজকে ব্যক্তিগত ৯৭ রান নিয়ে থামতে হয়। ফলে সাউথ আফ্রিকাকে দেওয়া ১০৬ রানের সহজ লক্ষ্য টপকে যায় সফরকারীরা। অবশ্য এই হারে আলাদাভাবে কাউকে দুষ দিতে নারাজ বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তিনি মনে করেন, দল হিসেবে খারাপ খেলায় হেরেছে তাঁরা। অবশ্য মিরাজের এমন ইনিংসে কৃতিত্ব দিয়েছেন শান্ত
এই বিষয়ে নাজমুল হোসেন শান্ত বলেন,’আমরা দল হিসেবে হেরেছি। আমরা আলাদাভাবে নির্দিষ্ট কাউকে দোষ দিচ্ছি না। তবে দল হিসেবে আমরা হেরেছি। ম্যাচে ফিরে আসতে পারাটা দারুণ। আমরা দুইশ রান পিছিয়ে ছিলাম তবে ম্যাচে ফেরাতে মিরাজ দারুণ খেলেছে। এর আগে এমনটা আমরা অনেক বেশি করিনি। এটা দারুণ কিছুই ছিল। ব্যাটিং ইউনিট হিসেবে নতুন বলে আমাদের আরও দায়িত্ব নিতে হবে। বোলিং গ্রুপ হিসেবেও আমাদের উন্নতির জায়গা আছে। পরের ম্যাচে দল হিসেবে আমাদের ভালো খেলতে হবে।’




