Homeআন্তর্জাতিকনেইমার সহ কেমন একাদশ নিয়ে মাঠে নামছে আল হিলাল

নেইমার সহ কেমন একাদশ নিয়ে মাঠে নামছে আল হিলাল

- Advertisement -spot_img

বর্তমানে সৌদি প্রো লীগের সেরা দল আল হিলাল। বেশ অনেকদিন ধরেই অপরাজেয় দলটি। সৌদি প্রো লীগে এমনিতেই অনেক নামীদামী তারকা খেলোয়াড় আছে এই দলে৷ এবার এদের সাথে যুক্ত হলেন ব্রাজিলের সবচেয়ে বড় তারকা নেইমার জুনিয়ার। নেইমার যুক্ত হওয়ায় আরো শক্তিশালী হবে যে দলটি, তাতে নেই সন্দেহ।

অনেকদিন পর আল আইনের বিপক্ষে মাঠে ফিরে নেইমার। তবে সে ম্যাচে একাদশে ছিলেন না এই ব্রাজিলিয়ান তারকা। এবার যে একাদশেই ফিরছেন নেইমার, তাতে নেই সন্দেহ। আল তাই এর বিপক্ষে ম্যাচে তাই জর্জ জেসুস একাদশ সাজাবেন নেইমিকে ঘিরে।

আল হিলালের একাদশে গোলরক্ষক হিসেবে থাকবেন সৌদি গোলরক্ষক আল রুবিই। নিয়মিত গোলরক্ষক ইয়াসিন বুনো ইঞ্জুরিতে থাকায় রুবিই হবেন একাদশের গোলরক্ষক। সেন্টার ব্যাক পজিশনে সাবেক নাপোলি তারকা সেনেগালের কালিদু কৌলাবালি ফিরবেন, তার সাথে থাকবেন সৌদি আরবের অভিজ্ঞ ডিফেন্ডার আলী আল বুলাইহি। এই দুইজন সেন্টার ব্যাককে নিয়ে মাঠে নামবে আল হিলাল

লেফট ব্যাকে খেলবেন সাবেক বার্সা ও ম্যানসিটি তারকা জোয়াও ক্যান্সেলো। পর্তুগীজ ক্যান্সেলোর অপরপাশে দেখা যাবে ব্রাজিলিয়ান তারকা রেনান লোদিকে। নিসন্দেহে সৌদি প্রো লীগের মান অনুসারে শক্ত ফুলব্যাক আল হিলালের

কোচ জেসুস ফিরবেন ৪-২-৩-১ ফরমেশনে। সেখানে লাজিও এর সাবেক মিডফিল্ডার মিল্কানোভিচ স্যাভিচ খেলবেন। তার সাথে খেলবেন রুবেন নেভেস। এই সিজনে ৩ এসিস্ট নেভেসের। আর ৮ গোল এসিস্য করেন মিল্কানোভিচ স্যাভিচ।

উইঙে নেইমারের সতীর্থ হবেন নিজ দেশের ম্যালকম ও সৌদি তারকা সালেম আল দাওসারি। এই সিজনে ১৪ ম্যাচে ১১ গোল এসিস্ট দাওসারির।করেছেন ৭ গোল ও ৪ এসিস্ট। আর বেশ কয়েক সিজন ধরেই রাইট উইঙে ধারাবাহিক ম্যালকম। এই ব্রাজিলিয়ান এই সিজনে ১০ ম্যাচে করেছেন ৬ গোল এসিস্ট। ২ গোলের সাথে আছে ৪ এসিস্ট। এদের সাথে এটাকিং মিডফিল্ডার হিসেবে খেলবেন নেইমার। সেক্ষেত্রে নেইমার আসায় জায়গা ছাড়তে হবে আরেক ব্রাজিলিয়ান তরুণ মার্কোস লিওনার্দোর।

একাদশে নাম্বার নাইন হিসেবে খেলবেন আলেকজান্ডার মিত্রোভিচ। এই সিজনে ১৪ ম্যাচে ১৪ গোল মিত্রোভিচের। এর সাথে আছে ৩ এসিস্টও। ফর্মে থাকা এই স্ট্রাইকারকে নিয়েই তাই একাদশ সাজাবেন কোচ। সব মিলিয়ে শক্তিশালী ফল নিয়েই পরবর্তী ম্যাচে মাঠে নামবে আল হিলাল। এবার দেখা যাক, ২৯ অক্টোবর কিংস কাপে কেমন করে দলটি।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here