মেজর লীগ সকারে অন্যদের চেয়ে মেসির আয় বেশি, এটা অনেকেরই জানা। তবে এই সং্খ্যার পরিমাণ কতটা বেশি.? এক মেসি মাসে যা আয় করেন, এমএলএসের ২২ ক্লাবের ফুটবলারদের সামগ্রিক আয়ও তার সমান হয়না। এমএলএসে ২৯ ক্লাবের মাত্র ৭ ক্লাব মেসির বেতনের চেয়ে বেশি মাসে খরচ করে সামগ্রিক ভাবে। সব মিলিয়ে কত টাকা আয় করেন মেসি, মেসির আয়ের হিসেবে অন্য ক্লাবদের সাথে তুলনা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে
লিওনেল মেসি, বর্তমান সময়ের সেরা খেলোয়াড়, তর্কসাপেক্ষে সর্বকালের সেরা খেলোয়াড়। অর্জনে লিওনেল মেসি এই সময়ের সবাইকেই গেছেন ছাড়িয়ে, খুব কম খেলোয়াড় আছেন এমনকি তার কাছাকাছি। সেখানে আমেরিকান সুপার লীগ এমএলএসে লিওনেল মেসি যে হবেন ব্রান্ড, তাতে নেই কোন সন্দেহ। একই সাথে তার আয় যে বেশি হবে, এটাও অনেকটা সত্য। তবে সেটা এতটাই বেশি যে, ২২ টি ক্লাবের খেলোয়াড়দের আয়ের চেয়েও এক মেসির আয় বেশি।
এমএলএসের সাথে চুক্তিতে বছরে ২০.৪ মিলিয়ন ইউরো বেতন পান লিওনেল মেসি। সে হিসেবে মাসে প্রায় ১.৭ মিলিয়ন অর্থ আদায় করেন লিওনেল মেসি। টাকার অঙ্কে যা দ্বারায় ১০০ কোটি ৯২ লাখ টাকা। এছাড়া অন্যান্য বোনাস মিলিয়ে মেসি আয় করেন মাসে আরো ১৭১ কোটি ৯৬ লাখ টাকা। সব মিলিয়ে মাসে ২৭৩ কোটির অধিক টাকা আয় করেন মেসি।
তবে মেসির ২৭৩ কোটি টাকা সব মিলিয়েও নিজেদের খেলোয়াড়দের উপর খরচ করেনা এমএলএসের ২২ টি ক্লাব। এই আসরে সাপোর্টার্স শিল্ডে তিনে থাকা লস এঞ্জেলস এফসি খেলোয়াড়দের পিছনে মাসে খরচ করে ১৮৫ কোটি ৮৬ লাখ টাকা। এমএলএসে চারে অবস্থান করা এলএ গ্যালাক্সির খরচ ১৮৫ কোটি ২ লাখ টাকা।
আটে থাকা হাউস্টনের খরচ ১৭২ কোটি টাকা। গত লীগস কাপের ফাইনাল খেলা নাশভিলের মোট খরচ ১৮৪ কোটি ১৮ লক্ষ টাকা। এফএসি চিনেচিন্নাতি খরচ করে ১৭৬ কোটি ৬১ লাখ টাকা।
মন্ট্রিয়েলের মত ক্লাব খরচ করে মাত্র ৯৫ কোটি টাকা। ফিলাডেলফিয়া ও এফসি ডালাসের খরচ ১১৬ কোটি এর একটু বেশি। এই তালিকায় মেসির কাছাকাছি আছে এফসি টরেন্টো। এই ক্লাবটির মাসিক খরচ প্রায় ২৬৫ কোটি টাকা।
এমএলএসে মেসিকে সহ ৩৫০ কোটি মাসিক খরচ করে ইন্টার মায়ামি। অর্থ্যাৎ প্রায় ৭৫ থেকে ৭৭ কোটি টাকা মাসিক তারা ব্যয় করে অন্য খেলোয়াড়দের পিছনে। সেই তালিকায় আছে সুয়ারেজ, আলবা, বুস্কেটস এর মত খেলোয়াড়। তাদের সম্মলিত বেতনই মেসির চার ভাগের এক ভাগের কম।
এছাড়া আপেলের সাথে শেয়ার, ম্যাচ ফি, বিজ্ঞাপন ভাতা, পারফর্মেঞ্চ বোনাস হিসাব করলে এই টাকার অঙ্ক ছাড়িয়ে যাবে কয়েকগুণে। সব মিলিয়ে নিজের ব্রান্ডকে আলাদাভাবেই এমএলএসে উপস্থাপন করেছেন লিওনেল মেসি।




