চট্টগ্রামে সাউথ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টেস্ট চলাকালীন তিন ফরম্যাট থেকে অধিনায়ক ছাড়তে চেয়েছিলেন নাজমুল হোসেন শান্ত। মূলত নিজের পারফর্ম্যান্স ফিরে পেতে এমন সিদ্বান্ত নিচ্ছে তিন ফরম্যাটের এই ক্যাপ্টেন। এমনই খবর ছড়িয়ে পড়েছিলো দেশের ক্রিকেট পাড়ায়।
শান্তর ক্যাপ্টেন্সি ছাড়ার প্রশ্ন সামনে আসার পর কে আসতে সে দায়িত্বে তা নিয়ে শুরু হয়েছিলো জল্পনা কল্পনা। যদি শান্ত ক্যাপ্টেন্সি ছাড়ে তা পাওয়ার দৌড়ে এগিয়ে থাকবেন মিরাজ, তাসকিন, তাওহীদ হৃদয়। কিন্তু এরই মাঝে চট্টগ্রাম বিসিবি সভাপতি ফারুক আহমেদ বন্দর নগরী চট্টগ্রামে গিয়ে শান্ত এখনই অধিনায়কত্ব না ছাড়ার জন্য আলাপ করে আসেন।
আরও পড়ুনঃ- অফসাইড নিয়ে ঘাটতি দেখছেন না তাওহীদ হৃদয়
এই মাসের (নভেম্বর) শুরুতে আফগানিস্তানের বিপক্ষে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। সে সিরিজকে সামনে রেখে শান্তকে অধিনায়ক করে স্কোয়াডও দিয়েছে বিসিবি। কিন্তু শান্ত অধিনায়কত্ব ছাড়ার পর দলের সেই গুরুত্বপূর্ণ পদে কে আসতে পারে সেটার প্রশ্ন থেকে যায়। আফগানিস্তানের বিপক্ষে সিরিজের জন্য আজকে দেশ ছেড়েছে ক্রিকেটাররা।
দেশ ছাড়ার আগে বিমানবন্দরে গণমাধ্যমের সাথে কথা বলেছেন দেশের নির্ভরযোগ্য ডানহাতি পেসার তাসকিন আহমেদ। শান্ত অধিনায়কত্ব ছাড়ার পর তাসকিন আহমেদকে যদি অধিনায়কত্ব দেওয়া হয় সেটা তিনি গ্রহণ করবেন কিনা সে বিষয়য়ে প্রশ্ন করা হলে তাসকিন জানায় বিসিবি যদি চাই তাহলে প্রস্তুত আছেন তিনি। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘দেখুন, এগুলো পুরোপুরি বোর্ডের সিদ্ধান্ত। বোর্ড যদি চায় তাহলে কেন না।’।’




