সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আফগানিস্তানকে ৬৮ রানে হারিয়ে সিরিজ সমতায় ফেরালো বাংলাদেশ। নাসুম-মিরাজদের বোলিং তোপে মাত্র ১৮৪ অল আউট হয়েছে আফগানিস্তান ক্রিকেট দল। শুরুতে টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত৷ তানজিদ হাসান তামিম ও সৌম্য সরকার বাংলাদেশ দলকে একটি ভালো শুরু এনে দিলেও বেশিক্ষণ ঠিকতে পারেনি তামিম। এরপর সৌম্যকে নিয়ে ৭১ রানের একটি অনবদ্য পার্টনারশিপ গড়েন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
ব্যক্তিগত ৩৫ রানে সৌম্য বিদায় নিলে মিরাজকে নিয়ে আফগান বোলারদের সামনে কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন শান্ত। আগের ম্যাচের মতো এদিন মিডল অর্ডারে তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদরা ছিলেন ব্যর্থ। আন্তর্জাতিক ওয়ানডেতে আজকে অভিষেক হওয়া জাকের আলী অনিক ছাড়া মিডল অর্ডারে কারো থেকে আশানুরূপ পারফরম্যান্স পাওয়া যায়নি। ব্যক্তিগত ৭২ রানে শান্ত আউট হলে নাসুমকে নিয়ে একটি সম্মানজনক দলীয় স্কোর দাঁড় করায় অনিক। ২৫৩ রানে লক্ষ্যে খেলতে নামলে আফগান ওপেনার রহমানউল্লাহ গুরবাজকে দ্রুত ফেরান তাসকিন আহমেদ।
এরপর ইমার্জিং এশিয়া কাপে উড়তে থাকা ব্যাটার সেদিকুল্লাহ আতালকে নিয়ে দলীয় স্কোর বড় করার চেষ্টা করেন রহমত শাহ। তবে নাসুম আহমেদের বোলিংয়ে মেহেদী হাসান মিরাজের অসাধারণ ক্যাচে ৩৯ রান করে প্যাভিলিয়নের পথ ধরেন আতাল। তবে একপাশ আঁকড়ে ধরে থাকেন রহমত শাহ। নিজের ফিফটি তুলে আউট হন এই ব্যাটার। এরপর বাংলাদেশী বোলারদের উপর চওয়া হওয়ার চেষ্টা করেন গুলবাদিন নাইব। তবে শরিফুল ইসলামের বলে তাওহীদ হৃদয়ের হাতে ক্যাচ দিয়ে আউট হন নাইব। এরপর বাংলাদেশী বোলারদের সামনে দাঁড়াতে পারেনি আর কোনো ব্যাটার। দলীয় ১৮৪ রান করে সবকটি উইকেট হারিয়ে ৬৮ রানে আফগানরা। বাংলাদেশের এই জয়ে সিরিজে ১-১ সমতায় ফেরালো টাইগাররা। সোমবার সিরিজ নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে দুই দল।
সংক্ষিপ্ত স্কোরঃ-
বাংলাদেশ ২৫২/৭ (৫০)
শান্ত ৭২
জাকের ৩৭
আফগানিস্তান ১৮৪/১০ ( ৪৩.৩)
রহমত ৫২
আতাল ৩৯
ফলাফলঃ- বাংলাদেশ ৬৮ রানে জয়ী




