মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আয়ারল্যান্ড নারী ক্রিকেট দলকে ১৫৪ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। বাংলাদেশের নারী বোলারদের কাছে মাত্র ৯৮ রানে আত্মসমর্পণ করেন আইরিশ নারী ব্যাটাররা। এই জয়ে ওয়ানডে ক্রিকেটে সবচেয়ে বড় জয় পেলে বাংলাদেশ। শুধু তাই নয়, ওয়ানডে ক্রিকেটে সর্বোচ্চ স্কোরের মাইলফলক ছুঁয়েছে টাইগ্রেসরা।
আরও পড়ুনঃ- সাকিবের দুই উইকেটে প্রথম জয় গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের
তবে বড় জয় পেলেও এদিন আক্ষেপ সঙ্গী হয়েছে শারমিন আকতারের। মাত্র চার রানের জন্য সেঞ্চুরি বঞ্চিত হলেন এই টাইগ্রেস ব্যাটার। শুরুতে টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ নারী দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। দলের হয়ে ভালো শুরু এনে দেন দুই ওপেনার ফারজানা হক এবং মুর্শিদা খাতুন। দুজনে গড়েন ৫৯ রানে জুটি। মুর্শিদা ৩৮ রানে আউট হলে ব্রেক থ্রু পায় আইরিশ বোলাররা। এরপর ওপেনার ফারজানা ও শারমিন আক্তার মিলে গড়েন ১০৪ রানের পার্টনারশিপ। সেই জুটিতে নিজের অর্ধশতক পুরন করেন ফারজানা।
দলীয় ১৬৩ এবং ব্যক্তিগত ৬১ রানে আউট হলে দ্বিতীয় উইকেটের দেখা পায় আয়ারল্যান্ড। এরপর বাংলাদেশ দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতিকে নিয়ে দলীয় ২০০ রান পার করেন অপরপ্রান্তে দেওয়াল হয়ে দাঁড়িয়ে থাকা শারমিন আকতার। দলীয় ২২৪ রানে অধিনায়কের উইকেট হারালেও থামেনি রানের চাকা। অপরপ্রান্তে থাকা শারমিন আকতার তখন নিজের সেঞ্চুরি থেকে খানিকটা দুরে। সবাই যখন শারমিনের শতক দেখার আশায় তখন আর্লেনির হাতে ক্যাচ দিয়ে ব্যক্তিগত ৯৬ রানে মাঠ ছাড়েন শারমিন। সবমিলিয়ে বাংলাদেশ নারী দল ৪ উইকেট হারিয়ে ২৫২ রান তুলতে সক্ষম হয়। আইরিশদের বিপক্ষে মেয়েদের দলীয় সর্বোচ্চ স্কোর এটি।
২৫৩ রানে লক্ষ্যে খেলতে নেমে ধুকতে থাকে আইরিশ ওপেনাররা। বাংলাদেশের নির্ভরযোগ্য বোলার মারুফার বলে প্রথম আঘাত হানে আইরিশ ব্যাটারদের। মারুফার ইন সুইং ডেলিভারিতে পরাস্ত হয়ে এলবিডব্লিউর ফাদে পড়েন আয়ারল্যান্ড ব্যাটার লুইস। একমাত্র সারাহ ফর্ভেস ও লরা ডিলানি ছাড়া আর কেউ দাড়াতে পারেননি টাইগ্রেস বোলারদের সামনে। সবকটি উইকেট হারিয়ে মাত্র ৯৮ রানে ঘুটিয়ে যায় আয়ারল্যান্ড নারী ক্রিকেট দল। এদিন মারুফা ২টি, নাহিদা ৩টি, সুলতানা ৩টি করে উইকেট নেন। এই জয়ে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে ১-০ তে এগিয়ে গেলো বাংলাদেশ নারী ক্রিকেট দল।
বাংলাদেশ ২৫২/৪ (৫০)
শারমিন ৯৮
ফারজানা ৬১
আয়ারল্যান্ড ৯৮/১০ (২৮.৫)
সারাহ ২৫
লরা ২২
ফলাফলঃ- বাংলাদেশ নারী দল ১৫৪ রান জয়ী।




