Homeক্রিকেটসাকিবের দুই উইকেটে প্রথম জয় গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের

সাকিবের দুই উইকেটে প্রথম জয় গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের

- Advertisement -spot_img
গ্লোবাল সুপার লিগ টি টোয়েন্টিতে পাকিস্তান সুপার লিগের দল লাহোর কালান্দার্সকে ছয় উইকেটে হারিয়েছে তানজিম সাকিবের দল গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স। এদিন বোলিং হাতে উজ্জ্বল ছিলেন বাংলাদেশী পেসার তানজিম হাসান সাকিব। বল হাতে তিন ওভার দুই বল করে ২০ রান খরচায় ২ উইকেট নিয়েছেন এই ডানহাতি পেসার। সাকিবের পাশাপাশি বলে হাতে জ্বলে উঠেন সাউথ আফ্রিকার আরেক পেসার ডুয়ান প্রিটোরিয়াস। এই বোলার ২১ রান খরচায় নেন ৪ উইকেট।

আরও পড়ুনঃ- নর্দান ওয়ারিয়রকে হারিয়ে দিলো সাকিবের বাংলা টাইগার্স।

প্রথমে ব্যাট করতে নেমে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের দুর্দান্ত বোলিংয়ে ১২৫ রানে অল আউট হয় লাহোর। এর আগে খেলা শুরু দ্বিতীয় ওভারে বোলিংয়ে আসেন তানজিম সাকিব। সেই ওভারে মির্জা বাইগকে লেগ বিফোর উইকেটের ফাঁদে ফেলে নিজের প্রথম উইকেট তুলে নেন এই পেসার। নিজের দ্বিতীয় ওভারে খুব একটা সুবিধা করতে পারেননি সাকিব। তার প্রথম দুই বলে দুটি চার হাকান অ্যাডাম রসিংটন। অবশ্য পরের চার বলে কোনো রান না দিয়ে বেরিয়ে যান তিনি।

সাকিব নিজের তৃতীয় ওভার করতে আসেন দলীয় ১২ তম ওভারে। সেই ওভারে মাত্র ছয় রান দিয়ে ইকনোমিকাল বোলিং করেন সাকিব। এরপর আর পূর্ণ ওভার করার সুযোগ হয়নি সাকিবের। নিজের শেষ ওভারের দ্বিতীয় বলে সালমান মির্জাকে আউট করে নিজের দ্বিতীয় উইকেট তুলে নেন সাকিব। ১২৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৭.৫ ওভারে জয়ের দারপ্রান্তে পৌঁছে যায় সাকিবের গায়ানা। গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের হয়ে ৪৩ বলে ৪৫ রান করে অপরাজিত ছিলেন শাই হোপ।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here