Homeআন্তর্জাতিকআবারো অবসরের ঘোষণা দিলেন পাকিস্তানী পেসার মোঃ আমির

আবারো অবসরের ঘোষণা দিলেন পাকিস্তানী পেসার মোঃ আমির

- Advertisement -spot_img

সব ধরণের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত আমিরের। অবসর ভেঙ্গে টি-টোয়েন্টিতে বিশ্বকাপে খেলার সুযোগ পান আমির। এখন আবারও আন্তর্জাতিক ক্রিকেট থেকে মুখ ফিরিয়ে নিলেন আমির। এর আগেও ২০২০ সালে তিনি মানসিক চাপ ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সঙ্গে মতবিরোধের কারণে অবসর নিয়েছিলেন। তবে ২০২৩ সালে পুনরায় ফর্মে ফিরে আসার আশায় অবসর ভেঙে খেলায় ফিরলেও এবার চূড়ান্তভাবে বিদায় নিলেন। ৩২ বছর বয়সী এই পেসার আন্তর্জাতিক ক্রিকেটে নিজের দক্ষতা ও গতির জন্য পরিচিত ছিলেন। আমির পাকিস্তানের হয়ে ৩৬টি টেস্টে ১১৯ উইকেট, ৬১টি ওয়ানডেতে ৮১ উইকেট এবং ৫০টি টি-টোয়েন্টিতে ৫৯ উইকেট শিকার করেছেন। ২০১০ সালের স্পট ফিক্সিং কেলেঙ্কারির কারণে পাঁচ বছরের নিষেধাজ্ঞার পর ফিরে এসে চ্যাম্পিয়ন্স ট্রফি ২০১৭ জয়ে অসাধারণ ভূমিকা পালন করেন।

অবসর বার্তায় আমির নিজ এক্স একাউন্টে বলেন,”ভেবেচিন্তে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার কঠিন সিদ্ধান্ত নিয়েছি এই সিদ্ধান্তগুলি কখনই সহজ নয় তবে অনিবার্য। আমি মনে করি পরবর্তী প্রজন্মের জন্য লাঠি হাতে নিয়ে পাকিস্তান ক্রিকেটকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার এটাই উপযুক্ত সময়!  আমার দেশের প্রতিনিধিত্ব করা আমার জীবনের সবচেয়ে বড় সম্মান ছিল এবং থাকবে আমি আন্তরিকভাবে পিসিবি, আমার পরিবার এবং বন্ধুদের এবং সর্বোপরি আমার ভক্তদের তাদের ক্রমাগত ভালবাসা এবং সমর্থনের জন্য ধন্যবাদ জানাতে চাই”।

মূলত ফ্রাইনচাইজ ক্রিকেটে সময় দেওয়ার জন্যই তার এমন সিদ্ধান্ত। তার সামনের ক্যারিয়ারের সুখকর হক, এটাই প্রত্যশা করি।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here