আর মাত্র ৫ দিন পর মাঠে গড়াচ্ছে বিপিএলের ১১ তম আসর।আর এই আসরে বরিশাল দুর্দান্ত দল গড়লেও,তামিম-মুশফিক-রিয়াদদের চিন্তার কারন ছিলো পেস এটাক।আর সেই সমাধানেই চমক দিয়ে শাহীন শাহ আফ্রিদিকে দলে নিয়েছে বরিশাল।এবার ভারত ও পাকিস্তানের বেশ কিছু গনমাধ্যম বলছে বিশাল মুল্যে শাহীনকে দলে নিচ্ছে বরিশাল আর সেই চড়া মুল্য পেতে জাতীয় দল থেকেই নাকি ছুটি নিয়েছেন শাহীন শাহ আফ্রিদি।
বাংলাদেশের এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট শুরু হবে ৩০ ডিসেম্বর। প্রথম ম্যাচেই বরিশাল খেলবে দুর্বার রাজশাহীর বিপক্ষে। শাহিন পাকিস্তান ক্রিকেট বোর্ডকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজের জন্য বিবেচনা করতে নিষেধ করেছেন বলে আজ ভারতীয় গণমাধ্যমে জানা গেছে। বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার পিটিআই বরাত দিয়ে সূত্র বলেছে
‘সত্য হলো, শাহিন নিজে চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত তাকে টেস্টে না রাখার জন্য বোর্ডের কাছে অনুরোধ করেছেন। তিনি ম্যানেজমেন্টকে বলেছেন- বিপিএল থেকে তাকে বেশ ভালো অঙ্কের অর্থ দেওয়া হচ্ছে। বোর্ডকে তিনি আশ্বস্ত করেছেন- টি-২০ এই টুর্নামেন্টে তিনি নিজের ফিটনেস ও ওয়ার্কলোড ম্যানেজমেন্ট করে খেলবেন।
চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হবে ১৯ ফেব্রুয়ারি। তার আগে ৮ ফেব্রুয়ারি থেকে নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকাকে নিয়ে একটি ত্রিদেশীয় সিরিজ খেলবে পাকিস্তান। শাহিন জানিয়েছেন, পূর্ণ ফিট থেকে ওই সিরিজে অংশ নেবেন তিনি। যার অর্থ- মোটা অঙ্কের অর্থের প্রস্তাব দিলেও পাকিস্তানের এই বাঁ-হাতি পেসারকে পূর্ণ আসরের জন্য পাওয়া যাবে না,কিন্তু ঠিকই শুরুর দিকে জাতীয় দল থেকে সড়ে এসে বিপিএল খেলবেন তিনি।
দক্ষিণ আফ্রিকাকে প্রথমবার ওয়ানডে সিরিজে পাকিস্তান হোয়াইটওয়াশ করেছে এবারই। জোহানেসবার্গে সিরিজের তৃতীয় ওয়ানডেতে ডাকওয়ার্থ লুইস ও স্টার্ন মেথডে ৩৬ রানে জিতেছে। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে দক্ষিণ আফ্রিকাকে ৩-০ ব্যবধানে ধবলধোলাইয়ের অন্যতম নায়ক শাহিন। সিরিজে সর্বোচ্চ ৭ উইকেট নিয়েছেন ৬.৫২ ইকোনমিতে। তাছাড়া দক্ষিণ আফ্রিকা-পাকিস্তান দুই ম্যাচের টেস্ট সিরিজ শেষ হওয়ার কথা ৭ জানুয়ারি।কেপটাউনে ৩ জানুয়ারি শুরু হচ্ছে দ্বিতীয় টেস্ট।তবে এই দুই টেস্টে খেলছেন না শাহীন শাহ আফ্রিদি, ঐ সময়ে তামিম-রিয়াদদের সাথে ড্রেশিং রুম শেয়ার করবেন তিনি।




