আগামীকাল শুরু হচ্ছে ঘরোয়া ক্রিকেটের মেগা আসর বিপিএল ২০২৪। বিপিএলের এগারোতম আসর নিয়ে আসর নিয়ে হচ্ছে নানান পরিকল্পনা। এরই মধ্যে ঘোষণা হয়ে গেলো সাত দলের অধিনায়কের নাম। একনজরে জেনে কোন দলের কে অধিনায়ক- ফরচুন বরিশাল (তামিম ইকবাল), খুলনা টাইগার্স (মেহেদী হাসান মিরাজ), ঢাকা ক্যাপিটালস (থিসারা পেরেরা), সিলেট স্ট্রাইকার্স (আরিফুল হক), রংপুর রাইডার্স (নুরুল হাসান সোহান), দুর্বার রাজশাহী (এনামুল হক বিজয়), চট্রগ্রাম কিংস (মোহাম্মদ মিঠুন)। অধিনায়ক নির্বাচন নিয়ে ভক্তদের মধ্যে সমালোচনা ও আলোচনা থাকলেও, চূড়ান্ত সিদ্ধান্ত হিসেবে তাদের নামই ঘোষণা করেছে ফ্রাইনচাইজিরা। ৬ দেশির সঙ্গে একজন বিদেশীও রয়েছেন এই তালিকায়। এখন দেখার বিষয়, এসকল অধিনায়কেরা কি করে তাদের দলকে সামলান এবং সাফল্যের দিকে ধাবিত করতে পারেন কিনা।




