Homeআইপিএলআইপিএলে রিশাভ পান্টের লখনউ সুপার জায়েন্টস যোগাযোগ করছে তাসকিনকে দলে নিতে?

আইপিএলে রিশাভ পান্টের লখনউ সুপার জায়েন্টস যোগাযোগ করছে তাসকিনকে দলে নিতে?

- Advertisement -spot_img

বিপিএলে রিতীমত উড়ছে বাংলাদেশী পেসার তাসকিন আহমেদ।এক ম্যাচেই নিয়েছেন ৭ উইকেট। তবে তার চেয়েও বড় ব্যাপার খুব বেশি বিশ্বাসযোগ্য সূত্র না থাকলেও এই গুঞ্জন বেশ চড়াও আছে যে তাসকিনকে দলে নিতে চায় লখনৌ সুপার জায়ান্টস।আইপিএল ইতিহাসের সবচেয়ে বেশি মুল্য দিয়ে খেলোয়াড় কিনেছে দলটি,আর সেই রিশাভ পান্টের দল এবার তাসকিনকেও দলে নিতে পারে সেই সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায়না।আর এর কারন হচ্ছে দলটিতে বিদেশী পেসার না থাকা।দলটি শুধু পেসার হিসেবে কিনেছে মাত্র একজন বিদেশি, সামার জোসেফ ছাড়া আর কোনো বিদেশী পেসার নেই দলটিতে বাকি একজন মার্শ যিনি মুলত ব্যাটিং অলরাউন্ডার।
ঠিক এই জায়গাতেই সামার জোসেফের সাথে জুটি গড়ার জন্য কিংবা সামার জোসেফের ব্যাকাপের জন্য একজন ভালো মানের বিদেশী পেসার প্রয়োজন ফ্রাঞ্চাইজিতে,আর সেখানে তাসকিন আহমেদ হতেই পারেন যোগ্য দাবিদার।

বেশ কিছু অনলাইন মাধ্যম দাবি করছে তাসকিনের সাথে যোগাযোগ করেছে দলটি,এর সত্যতা কতটুকো তা নিশ্চিত বলার উপায় নেই এখন পর্যন্ত, তবে জায়ান্টসদের যে তাসকিনের মতো কাওকে প্রয়োজন হতে পারে তা অনেকটা নিশ্চিত করেই বলা যায়।
অন্যদিকে এই একই দল এর আগেও তাসকিনকে দলে ভেড়াতে চেয়েছিলো,সেবার অবশ্য আফ্রিকা সিরিজের কারনে যোগ দিতে পারেননি তাসকিন।এবাররের আগেই ৩ বার সুযোগ পেয়েছিলেন তিনি,তবে একবারও যুক্ত হতে পারেননি।

২০২২ সালে চোটে পড়ে মার্ক উড ছিটকে গিয়েছিলেন লক্ষ্ণৌ সুপার জায়ান্টস দল থেকেউ। উডের পরিবর্তে তখন তাসকিনকে প্রস্তাব দেয় লক্ষ্ণৌ। কিন্তু তখন বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা সিরিজ চলায় মাঝপথে তাকে ছাড়তে চায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড । এরপর ২০২৩-এর আইপিএলের মেগা নিলামে ৫০ লাখ ভিত্তিমূল্য দাম ছিল। তবে কোনো দল তাঁকে কেনেনি।
২০২৩ আইপিএলে দল না পেলেও সেবার জিম আফ্রো টি-টেনে খেলেন তাসকিন। বুলাওয়ে ব্রেভসের জার্সিতে ১১ উইকেট নিয়েছেন বাংলাদেশের পেসার। এরপর ২০২৪ আইপিএলের নিলামে নাম দেন তিনি। এবার তাঁর ভিত্তিমূল্য ছিল ৭৫ লাখ রুপি। সেবারও সামনে চলে আসে আন্তর্জাতিক ক্রিকেটের ইস্যু। কারণ আইপিএল মার্চ থেকে মে মাস পর্যনন্ত হয়। আর মার্চ ও এপ্রিলে শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ে আসে বাংলাদেশে খেলতে। বিসিবি থেকে সেবারও তাই মেলেনি অনুমতি। তখন তাসকিন নিজেই জানান তিনবার সুযোগ পেয়েও গ্রহন করতে পারেননি তিনি।
এবার যদি চতুর্থবারেও হয়,তবেইবা মন্দ কিসের।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here