আজ ২য় ম্যাচে সিলেটে মুখোমুখি হচ্ছে ফরচুন বরিশাল আর স্বাগতিক সিলেট স্ট্রাইকার্স। শান্তর পরিবর্তে প্রিতম কুমারকে নামিয়েও খুব বেশি ফায়দা পায়নি বরিশাল তাই কাল একাদশে আবারো আনতে পরিবর্তন।
সেক্ষেত্রে আগামীকাল ওপেনিংয়ে আসতে পারে পরিবর্তন। তামিম ইকবালের সাথে ডেভিড মালান সুযোগ পেতে পারেন একাদশে। ওয়ান ডাউনে দেখা যেতে পারে উইন্ডিজ অলরাউন্ডার কাইল মায়ার্সকে। এর পরেই টি২০ তে ব্যাটসম্যানদের মধ্যে বর্তমানে দেশের বড় নাম তাওহিদ হৃদয় খেলবেন। নাম্বার পাচ ও ছয়ে আসবেন দুই অভিজ্ঞ খেলোয়াড়। উইকেটরক্ষক পজিশনে দেখা যাবে মুশফিকুর রহিমকে। আর ছয় নাম্বারে আসবেন মাহমুদউল্লাহ রিয়াদ।
রিয়াদের পর ব্যাটিং করবেন পাক অলরাউন্ডার আশরাফ। এরপরই দেখা যেতে পারে রিশাদ হোসাইনকে।স্পীনে থাকবেন তানভিরও।
পেস আক্রমণে বরিশালের আছে দেশী ও বিদেশী মিশ্রণ। কালও খেলবেন শাহীন শাহ, এই পাকিস্তানি পেসার বরিশালের পেস আক্রমণের নেতৃত্ব দিবেন,সাথে কাল আবারো সুযোগ পেতে পারেন রিপন মন্ডল।
এদিকে বড় সম্ভাবনা আছে আজ মাঠে নামবেন কর্নওয়াল। অর্থাৎ ওপেনিংয়ে রনি তালুকদার,ও রাকিম কর্নওয়েলকে দেখা যাবে।
৩ নম্বরে খেলতে পারেন জাকির হাসান।জাকিরর পরের অবস্থানে এরন জন্স।বাদ পরতে পারেন স্টার্লিং। এরপর ৫ নম্বরে দলটির চমক দিয়ে অধিনায়ক হওয়া আরিফুল হক নামবেন একাদশে।
৬ নম্বরে বর্তমানে বাংলাদেশের সবচেয়ে প্রতিভাবান ক্রিকেটার জাকের আলী অনিককে দেখা যাবে।
এরপর পেস এটাকে রিস টপলির সাথে জুটি গড়বেন তানজিম সাকিব, তবে কাল বাদ পরতে পারেন অভিজ্ঞ আল আমিন ও তরুন নিহাদুজ্জামান।বোলিং অলরাউন্ডার নাহিদুল খেলতে পারেন নিহাদুজ্জামানের জায়গায়,আর একাদশে আল আমিনের বিকল্প হতে পারে রুয়েল মিয়া।




