চিটাগং কিংসের নেটে হাজির সাকিব আল হাসান। নাহ বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান না, সাকিবের অবয়ব সাকিবের মতো বোলিং স্টাইল নিয়ে সিলেটের আউটার মাঠে চিটাগং কিংসের অনুশীলন হাজির হলেন নাহিয়ান। সাকিবের সবচেয়ে কাছাকাছি কপি করা কোনো বোলারকেও বোধহয় হার মানাবেন নাহিয়ান। হুবহু সাকিবের মতো বোলিং, দূর থেকে দেখে মনে হবে সাক্ষাৎ সাকিব আল হাসান বোলিং করছেন।
শুধু বোলিং টাই করেননি শরিফুল ইসলামকে বিট করেছেন, জেরক্স কপির সাকিবের বল খেলতে বেগ পেয়ছেন স্বয়ং শরিফুল। শুধু স্টাইল নয় কপি করছেন সাকিব আল হাসানের স্পেশাল বোলিং ডেলিভারি গুলো। আর তাই তো সিলেটে কিংসের ডাকে প্র্যাক্টিস ফিল্ডে নাহিয়ান। সাকিব আল হাসান বিপিএল খেলছেন না, কিন্তু সাকিব আছেন নেট বোলারদের অবয়বে, ক্রিকেটে কতশত বোলার আসবে যাবে সিলেটের নাহিয়ানদের একটাই চয়েস থাকবে, দিন শেষে বছর শেষে নিজের নামের সঙ্গে সাকিব আল হাসান তকমাটা জুড়ে দিবে।
সাকিব নেই বাংলাদেশ প্রিমিয়ার লিগে, থাকার কথা ছিলো এই চিটাগং কিংসের অনুশীলনে। সবকিছু ঠিকঠাক থাকলে এই অনুশীলনে ডামি কোনো সাকিব নয় সত্যিকারের সাকিবকেই পাওয়া যেতো। থাকলে হয়তো নাহিয়ানের জন্য আরও বেশি সুবিধা হতো। যার বোলিং এ্যাকশন নকল করছেন যাকে নিজের বোলিং দেখাতে চান সেই সাকিবের সদমনে ২টা বল করতে পারতেন। পারেননি হয়তো পারবেন নয়তো না, কিন্তু দুনিয়ার কোনো কোণে নতুন কেউ হতে চায় বিশ্বসেরা। যেমনটা সাকিব হয়েছিলেন। সাকিবের মতো করে বিশ্বসেরা হওয়ার মজাটাই যে আলাদা।
তবে চিটাগং কিংসের জন্য দুধের স্বাদ ঘোলে মেটানোর মতো হয়েছে, সাকিব আল হাসানকে পায়নি কিন্তু তার স্টাইল কপি করা কোনো বোলারকে মাঠে পাচ্ছে। দেখে মনে হতে পারে সাকিব আছে সাকিবকে পাওয়া যাচ্ছে দুধের স্বাদ ঘোলে মেটানো যাকে বলে।




