Homeআইপিএলআইপিএল না পিএসএল, কোথায় যাবেন তাসকিন?

আইপিএল না পিএসএল, কোথায় যাবেন তাসকিন?

- Advertisement -spot_img

কয়েকদিন যাবৎই দেশের ক্রিকেটের টক অব দ্যা টাউন তাসকিন আহমেদের সাথে আইপিএলের দল লৌখনোর যোগাযোগ করা,তবে সেই তালিকায় এবার যুক্ত হলো পিএসএল!
তাসকিনকে কেনার জন্য দুর্বার রাজশাহীর কোচ এজাজ আহমেদ পরামর্শ দিয়েছে পিএসএল এর দল গুলোকে। পিএসএল তাসকিনকে যে সন্মান দিয়েছে তার জন্য তাসকিন নিজ থেকেই বেছে নিতে পারেন পিএসএলকে।অন্যদিকে তাসকিনের দলের ওপেনার মোহাম্মদ হারিস তার দলকে পরামর্শ দিয়েছে তাসকিনকে কেনার জন্য।
শোনা যাচ্ছে পেশোয়ার জালমির হয়ে মাঠ মাতাতে পারেন তাসকিন।তবে সেটি নিলামে জিততে হবে,তার আগেই
তাসকিনকে দলে নিতে চায় লখনৌ সুপার জায়ান্টস।আইপিএল ইতিহাসের সবচেয়ে বেশি মুল্য দিয়ে খেলোয়াড় কিনেছে দলটি,আর সেই রিশাভ পান্টের দল এবার তাসকিনকেও দলে নিতে পারে সেই সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায়না।দলটিতে যুক্ত আছেন শ্রী ধরন শ্রী রাম।যিনি ছিলেন বাংলাদেশ জাতীয় দলের সাথেও। আর জানা গেছে তার মাধ্যমেই আইপিএলের প্রস্তাব পেয়েছেন তাসকিন।আর এর কারন হচ্ছে দলটিতে বিদেশী পেসার না থাকা।দলটি শুধু পেসার হিসেবে কিনেছে মাত্র একজন বিদেশি, সামার জোসেফ ছাড়া আর কোনো বিদেশী পেসার নেই দলটিতে, বাকি একজন মার্শ যিনি মুলত ব্যাটিং অলরাউন্ডার।
ঠিক এই জায়গাতেই সামার জোসেফের সাথে জুটি গড়ার জন্য কিংবা সামার জোসেফের ব্যাকাপের জন্য একজন ভালো মানের বিদেশী পেসার প্রয়োজন ফ্রাঞ্চাইজিতে,আর সেখানে তাসকিন আহমেদ হতেই পারেন যোগ্য দাবিদার।
সে কারনেই তাসকিনের সাথে যোগাযোগ করেছে দলটি।
অন্যদিকে এই একই দল এর আগেও তাসকিনকে দলে ভেড়াতে চেয়েছিলো,সেবার অবশ্য আফ্রিকা সিরিজের কারনে যোগ দিতে পারেননি তাসকিন।এবাররের আগেই ৩ বার সুযোগ পেয়েছিলেন তিনি,তবে একবারও যুক্ত হতে পারেননি।

এখন দেখা যাক নিজের ঝলক দেখানোর জন্য কোন ফ্রাঞ্চাইজিকে গ্রহণ করেন তাসকিন আহমেদ।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here