বিপিএলের সবচেয়ে দুর্বল দল রাজশাহী। বিপিএলের সবচেয়ে অপেশাদার দলও রাজশাহী। বিপিএলের কম খরুচে দল রাজশাহি,তবুও বিপিএলের শেষ চারে পা দিয়েই রাখলো তাসকিনের সেই দুর্বার রাজশাহী।
অন্তত বিপিএলের শেষ দুই ম্যাচ’ডের আগে দাঁড়িয়ে এই কথা বলাই যায়।
রংপুরকে ব্যাক টু ব্যাক দুই ম্যচে হারানোর পর সিলেটের সাথে জয়,ফলে পয়েন্ট টেবিলের হালচালটাই বদলে দিলো তাসকিনের দল।
এখন পর্যন্ত ১০ ম্যাচে ৮ জয় রংপুর রাইডার্সের,তাই পয়েন্ট তালিকায় সবার উপরেই আছে তারা।
সমান ম্যাচে সমান পয়েন্ট নিয়ে রংপুরের ঘাড়ে নিশ্বাস ছাড়ছে ফরচুন বরিশাল।আর চমক দিয়ে সর্বশেষ তিন ম্যাচে জয় নিয়ে এই তালিকার তিন নম্বরে এখন তাসকিনের দুর্বার রাজশাহী। আসরের সবগুলো ম্যাচ অর্থাৎ ১২ ম্যাচ শেষে তাদের পয়েন্ট ১২,জয় পরাজয় ৬ টি করে।
তবে এখনো ৩ ম্যাচ বাকি আছে চিটাগং কিংসের।৯ ম্যাচেই ১০ পয়েন্ট নিয়ে তালিকার চার নম্বরে আছে তারা।৩ ম্যাচে অন্তত এক জয়ই দিতে পারে তাদের শেষ চারে যাওয়ার সুখ।
এদিকে অনেক সুযোগ পায়ে ঠেলে তালিকার ৫ নম্বরে খুলনা টাইগার্স! ১০ ম্যাচে তাদের পয়েন্ট ৮! শেষ দুই ম্যাচে যদিও জয় পেলে রাজশাহী -চিটাগংয়ের সাথে শেষ চারে যাওয়ার লড়াইয়ে নাম লেখাবে তারা।
এদিকে আশায় চাষা বাচলেও,রাজশাহীর সর্বশেষ জয়ে বিদায় নিয়েছে ঢাকা ক্যাপিটালস।খাতা কলমে এখনো টিকে থাকলেও প্রকৃত অর্থে শেষ চারে যাওয়ার সম্ভাবনা নেই ঢাকার।
আর টুর্নামেন্টে এখন পর্যন্ত একমাত্র অফিশিয়ালি বাদ পরা দল সিলেট।১১ ম্যাচ খেলে মাত্র ২ টি জয় তাদের।
আগামী ম্যাচডে’তেই অবশ্য অনেকটা অফিশিয়ালি নিশ্চিত হয়ে যাবে বিপিএলের একাদশ আসরের শেষ চারে যাচ্ছে কারা অর্থাৎ প্লে অফে যাচ্ছে কারা।এদিকে বরিশাল-রংপুরের সাথে চিটাগংয়েরও এখনো সুযোগ আছে শীর্ষ দুইয়ে থেকে গ্রুপ পর্ব শেষ করার।





