প্লে অফ নিশ্চিত করতে আগামীকাল রংপুরের বিপক্ষে শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামবে চিটাগং কিংস!
এখন পর্যন্ত পয়েন্ট তালিকার ভাল অবস্থানে থাকলেও আগামীকাল জিতলেই প্লে অফ খেলা নিশ্চিত হয়ে যাবে দলটির
ঢাকায় জয় পরাজয়,সিলেটে উড়ন্ত! এরপর ঘরের মাঠ সাগরিকায় আবারো জয় পরাজয়ে ঘুরপাক খেয়েছিলো চিটাগং কিংস।সর্বশেষ ম্যাচে দলটি হেরেছে ঢাকার বিপক্ষে। তবে আগামীকাল জয়ে ফিরতে শক্তিশালী রংপুর রাইডার্সের বিপক্ষেই মাঠে নামবে বব্দর নগরীর দলটি।গত ম্যাচে বেশ রদবদল হয়েছিলো একাদশে,তবে তার নেতিবাচক প্রভাবই পরেছিলো দলে,তাই আগামীকাল আবারো পরিবর্তন হবে দলটির একাদশ তা অনেকটাই নিশ্চিত।
কাল আবারো একাদশে ফিরে ওপেনিংয়ে থাকবেন পাকিস্তানি ব্যাটার উসমান খান।এখন পর্যন্ত এক শতকের সাথে দুই অর্ধশতক হাকিয়েছে তিনি।এরপর থেকে আছেন রান খরায়।তবে উসমান খানের সাথে আগামীকাল আবারো নাইম ইসলামকেই দেখা যেতে পারে ওপেনিংয়ে।প্রথমে ধরে খেললেও ধীরে ধীরে ব্যাট চালাতে পারেন এই অভিজ্ঞ ক্রিকেটার।
ওয়ানডাউনে গ্রাহাম ক্লার্ক।দুর্দান্ত ফর্মে আছেন এই মার্কুটে টপ ওয়ার্ডার ব্যাটার।
অধিনায়ক মিথুনও দলের হয়ে প্রয়োজন অনুযায়ী দারুন খেলছেন চার নম্বরে ব্যাট করবেন তিনি।
ফিনিশিংয়ের দায়িত্ব থাকবে শামীম পাটওয়ারীর কাধে,চলতি বিপিএলে প্রায় দুইশতের কাছাকাছি স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন তিনি।এছাড়া তার সাথে ফিনিশিংয়ের দায়িত্বে থাকবেন পাকিস্তানি অলরাউন্ডার হায়দার আলীর।হায়দার আলীর সাথে
স্পীনে থাকবেন আরাফাত সানি।
পেস বোলার বিনুরা ফিরবেন একাদশে তার সাথে জুটি বাধবেন পেসার খালেদ আহমেদ,তাছাড়া একাদশে থাকবেন দলটির জাতীয় দলের পেসার শরিফুল ইসলাম,তাছাড়া ম্যাচ খেলতে কোনো সমস্যা নেই আলিস আল ইসলামেরও।
আগামীকাল বিপিএলের প্রথম ম্যাচেই শক্তিশালী রংপুরের বিপক্ষে মাঠে নামবে দলটি।





