বিপিএলের চলছে এগারতম আসর,প্রথম দিকের মতো মান ধরে রাখতে পারেনি বিসিবি,তবে সর্বশেষ দশম আসরে ঠিকই ছিলো ইতিবাচক দিক।একমাত্র সমালোচনার জায়গা ছিলো সেবারের ঢাকার পিচ।তবে এবার পিচ ভালো হয়েছে,কিন্তু বাকিসবই যেন খাপছাড়া।অন্যান্য আসরের তুলনায় কমেছে তারকাদের আনাগোনাও।রাসেল-মইন আলী,নারাইনরা নেই কারন কুমিল্লা ভিক্টোরিয়ান্স নেই।তবে অবশেষে আশার কথা শোনা গেলো।এবারের বিপিএলের প্লে অফের জন্য আলাদা খেলোয়াড়দের দলে ভেড়ানোর চেষ্টা করছে বরিশাল-রংপুরের মতো দল।বিশেষ করে তারকার মেলা বসাতে পারে রংপুর রাইডার্স।প্রথম আলোর প্রতিবেদনের ভিত্তিতে জানা গেছে, রংপুর ইতিমধ্যে টিম ডেভিডকে দলে ফিরিয়েছে, এছড়াও অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার ও ওয়েস্ট ইন্ডিজের সুনীল নারিনের সঙ্গে তাদের চুক্তি চূড়ান্ত হয়েছে। তবে এই তারকারা মাঠে নামবেন কবে, তা নির্ভর করছে তাদের দলের পয়েন্ট টেবিলের অবস্থানের ওপর।
বিগ ব্যাশ ফাইনাল খেলে সিডনি থান্ডার্সের হয়ে মাঠে নেমে, ওয়ার্নারের বিপিএলে আসা এখন আর কোনো বাধা নেই। রংপুরের পরিকল্পনা অনুযায়ী, প্লে-অফে ওয়ার্নার এবং ফাইনালে নারিনকে খেলানোর কথা ভাবা হয়েছে। তবে, নারিনের আসার সম্ভাবনা আবুধাবি নাইটসের আএল টি-২০ প্লে-অফে উঠার ওপর নির্ভর করছে। যদি তারা প্লে-অফে পৌঁছায়, তবে নারিনের বিপিএলে আসা কিছুটা অনিশ্চিত হতে পারে।
ফরচুন বরিশালও তাদের দলকে শক্তিশালী করার জন্য তৎপর। তারা নিউজিল্যান্ডের অ্যাডাম মিলনেকে দলে ভেড়ানোর পরিকল্পনা করছে, যা চূড়ান্ত হতে আরও সময় লাগবে। অন্যদিকে, খুলনা টাইগার্সও তাদের পুরনো খেলোয়াড়দের ধরে রেখে নতুন বিদেশি তারকা আনার চেষ্টা করছে যদিও দলটির এখন প্লে অফ খেলাই অনিশ্চিত।
তবে শেষ দিকেও যত বড় কিছু তারকা আসেন বিপিএলে,তাহলে ক্রিকেট প্রেমিদের জন্য কিছুটা হলেও চোখের শান্তি সেটা।





