সাকিব আল হাসানের খোজ নিলেন ভারতের ক্রিকেট বিশ্লেষক আকাশ চোপড়া। সাকিব অবসর নিয়েছেন সে নিয়েও কথা বলেছেন ভারতের এই ক্রিকেট বিশ্লেষক। মূলত আইসিসির টিম অব দ্য ইয়ারের কোথাও নেই বাংলাদেশের ক্রিকেটাররা। আর সে নিয়েই আলাপ করছিলেন আকাশ। সাউথ আফ্রিকার পর বাংলাদেশ নিয়েও কথা বলেন আকাশ। সেখানে অনেকটা আক্ষেপ করতে দেখা যায় আকাশকে। কেননা আগে আইসিসির যে কোনো বৈশ্বিক ইভেন্টে সাকিব আল হাসানকে অন্তত পাওয়া যেতো। কিন্তু এখন দিন বদলেছে সাকিব বাংলাদেশ ক্রিকেটে নেই। একই সঙ্গে আইসিসির কোথাও সাকিব নেই। আর সে নিয়ে আলাপ করতে গিয়ে আক্ষেপ করেছেন আকাশ চোপড়া।
বকেছেন, হ্যাঁ বাংলাদেশেরও কেউ নেই। একটা সময় সাকিব থাকতো। কিন্তু এখন কোনো ক্রিকেটার নেই। ওদের কি কেউ নেই? একেবারেই শেষ হয়ে গেছে। ওদের দেশে যা চলছে তার প্রভাব হয়তো ক্রিকেটেও পরেছে। আকাশ চোপড়ার কথা হয়তো পুরোপুরি সত্য নয়, এর আগে সাকিব ছাড়াও মিরাজ রা আইসিসির বর্ষসেরা দলে জায়গা পেতেন। হয়তো গত বছরটা বাংলাদেশীদের জন্য কিছুটা খারাপ সময় গেছে। তবে বোলারদের জন্য না। তাসকিন আহমেদ গত বছর সব ফরম্যাট মিলিয়ে বাংলাদেশের সর্বোচ্চ উইকেট শিকারী বোলার ছিলেন। ২য় সর্বোচ্চ উইকেট শিকারী ছিলেন আন্তর্জাতিক ক্রিকেটে। এরপরেও যদি বাংলাদেশের কেউ কোনো ফরম্যাটে না থাকে তাহলে এটা বাংলাদেশী প্লেয়ারদের ফল্ট নয়।
তবে আোশ চোপড়া বরাবরই সাকিব আল হাসানকে নিয়ে সরব, এর আগে অনেকবার সাকিবের ভূয়সী প্রশংসা করেছেন। ড্যাডি অব দ্য অলরাউন্ডার সহ নানান তকমায় ভুষিত কটেছেন সাকিবকে। সাকিবের পারফরম্যান্সকে আলাদা করে গুরুত্বও দেন আকাশ। যার কারনে যখনই বাংলাদেশ নিয়ে আলোচনা করেন তখনই সাকিব আল হাসানের নাম বলেন আকাশ। তবে এখন আর সেই সুযোগ নেই। ২ ফরম্যাট থেকে অবসর নেয়া সাকিব অবসর নেন নি শুধু ওয়ানডে থেকে। তবে সেই দল থেকেও বাদ পরেছেন একসময়কার বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।
সাকিবের বাদ পরার খবর ছড়িয়ে গেছে দুনিয়া জুড়ে ক্যারিয়ারে যিনি এক ম্যাচের জন্যও পারফরম্যান্স জনিত কারনে বাদ পরেননি সেই সাকিব এবার চ্যাম্পিয়ন্স ট্রফির মতো ইভেন্ট থেকে বাদ পরেছেন। কারনটা আর যাই হোক সাকিব খেলছেন না এটাই শেষ কথা। সুস্থ থেকে আন্তর্জাতিক ক্রিকেটা খেলে যেতে পারলে হয়তো সাকিবের নামটা কোনো না কোনো ভাবে থেকে যেতো আইসিসির বর্ষসেরা যে কোনো এক ফরম্যাটে। সাকিব নেই তাই বাংলাদেশও নেই।




