বিপিএলে অনেক নাটকই চলছে,আর সেখানে সবচেয়ে বড় নাটকটা বোধহয় হচ্ছে পয়েন্ট টেবিলে। কেননা দুদিন আগেই মনে হচ্ছিলো যেন চারদল অনেকটাই নিশ্চিত। তবে নতুন মোড় নিলো খুলনার জয়ের কারনে।অন্যদিকে ভিন্ন এক লড়াই করছে চিটাগং ও রংপুরও।টানা ৩ ম্যাচে হেরে যেন চিটাগংকেই কোয়ালিফায়ারের দিকে ঠেলে দিলো রংপুর রাইডার্স।
গ্রুপ পর্বের শেষ দিনের খেলার আগে পয়েন্ট তালিকায় সবার শীর্ষে ফরচুন বরিশাল,একমাত্র দল হিসেবে নিশ্চিত করেছে কোয়ালিফায়ার।১১ ম্যাচে তাদের পয়েন্ট ১৮! ৯ জয় আর হার দুটিতে।
এখন পর্যন্ত ১২ ম্যাচে ৮ জয় রংপুর রাইডার্সের,তাই পয়েন্ট তালিকায় দুই নম্বরেই আছে তারা।
তালিকার ৩ নম্বরে থাকা চিটাগং এখন পর্যন্ত খেলেছে ১১ ম্যাচ,তাদের পয়েন্ট ১৪। তবে শেষ ম্যাচে জিতলে নেট রান রেটে রংপুরকে পেছনে ফেলে কোয়ালিফায়ার খেলবে তারা।
আর চমক দিয়ে সর্বশেষ তিন ম্যাচে জয় নিয়ে এই তালিকার চার নম্বরে এখন তাসকিনের দুর্বার রাজশাহী। আসরের সবগুলো ম্যাচ অর্থাৎ ১২ ম্যাচ শেষে তাদের পয়েন্ট ১২,জয় পরাজয় ৬ টি করে।
তবে পয়েন্ট টেবিলের জমজমাট স্থান এটিই,কেননা তালিকার ৫ নম্বরে থাকা খুলনার পয়েন্ট ৮, তবে তাদের বাকি এখনো এক ম্যাচ।আর এই ম্যাচে জিতলেই বিদায় নিতে হবে তাসকিনদের,আর খুলনা হারলে বিদায় নিবে তারাই।
তাই বলাচলে বিপিএলের শেষদিন অর্থাৎ ফেব্রুয়ারির এক তারিখ হতে পারে অনেক কিছুই।বাকি দুই দল সিলেট ও ঢাকা বিদায় নিশ্চিত করেছে আজকের আগেই।




