৩৮ বছর বয়সেও থামার নাম নেই লিওনেল মেসির। যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে ইন্টার মায়ামির হয়ে দুর্দান্ত ফর্মে রয়েছেন আর্জেন্টাইন মহাতারকা।
সর্বশেষ পাঁচ ম্যাচে প্রতিটিতেই জোড়া গোল করে নজির গড়েছেন তিনি। সবমিলিয়ে এই পাঁচ ম্যাচে করেছেন ১০ গোল, সঙ্গে দিয়েছেন ৪টি অ্যাসিস্ট।
আজও ইন্টার মায়ামি বনাম ন্যাশভিল ম্যাচে মেসির পারফরম্যান্স ছিল অসাধারণ।
প্রথমে সফট ফ্রি-কিক থেকে তিনি গোল করে ১-০ এগিয়ে দেন।যা ছিলো তার ক্যারিয়ারের ৬৯ তম ফ্রি-কীক গোল।
দ্বিতীয়ার্ধে গোলকিপার জো উইলিসের ভুলে বল দখল করে আরও একটি গোল করলেন,ম্যাচ শেষ পর্যন্ত এগিয়ে রেখে দলকে জেতাতে তিনি একাই ছিলেন যথেষ্ট। এই ম্যাচে জোড়া গোলের কল্যানে
টানা ৬ ম্যাচে গোল করার পাশাপাশি, এবার তিনি একেবারে দোরগোড়ায় পৌঁছে গেছেন বার্সেলোনার জার্সিতে গড়া নিজেরই এক ঐতিহাসিক রেকর্ডের,টানা ৬ ম্যাচে জোড়া গোলের কীর্তি।
মায়ামির পরের ম্যাচে যদি মেসি আরেকটি ব্রেস করতে পারেন, তাহলে ২০১২ সালে বার্সার হয়ে গড়া নিজের আগের রেকর্ডে ছুঁয়ে যাবেন আবারও।
বর্তমানে প্রতি ৯০ মিনিটে তার গড় অবদান ২.৮০ গোল-প্লাস-অ্যাসিস্ট, যা কিনা এই বয়সে এক কথায় অবিশ্বাস্য।
মেসির এমন ফর্মে ইন্টার মায়ামিও ছন্দে রয়েছে। তার দাপটেই একের পর এক ম্যাচ জিতে চলেছে দলটি।
আগামী ম্যাচে নজর থাকবে সেই ঐতিহাসিক ব্রেসের দিকে,যা হলে আবারও ইতিহাসের পাতায় নতুন করে নাম লিখবেন লিওনেল আন্দ্রেস মেসি।অবশ্য এ আর নতুন কী!..




