আর্জেন্টিনার ফুটবলে নতুন এক উজ্জ্বল তারকার নাম এঞ্জো ফার্নান্দেজ।
বয়স মাত্র ২৪, এর মধ্যেই জাতীয় দল ও ক্লাব,দুই মঞ্চেই একের পর এক শিরোপা জিতে নিয়েছেন এই মধ্যমাঠের জাদুকর।
এখন পর্যন্ত তিনি যত আন্তর্জাতিক ফাইনালে খেলেছেন, প্রতিটিতেই বিজয়ী হয়েছেন।
সেই তালিকায় রয়েছে ২০২০ সালের কোপা সুদামেরিকানা, ২০২১ সালের কোপা আমেরিকা , ২০২২ সালের কাতার বিশ্বকাপ, ২০২৪ সালের কোপা আমেরিকা ও ২০২৫ সালের উয়েফা কনফারেন্স লিগ এবং সর্বশেষ ২০২৫ সালের ক্লাব বিশ্বকাপ।
এই অসাধারণ অর্জন তাকে নিয়ে গেছে অনন্য উচ্চতায়। বিশ্ব ফুটবলের ইতিহাসে মাত্র তিনজন খেলোয়াড় আছেন, যারা একই সময়ে জাতীয় দল এবং ক্লাব উভয় জায়গা থেকেই বিশ্বকাপ জয়ের কীর্তি গড়েছেন।
২০১৪ সালে প্রথম এই অনন্য রেকর্ড করেন জার্মানির টনি ক্রুস,এরপর ২০২৩ সালে হুলিয়ান আলভারেজ এবং এবার তৃতীয় হিসেবে নাম লেখালেন এঞ্জো ফার্নান্দেজ।অনেকেই ভাবতে পারেন ক্লাব বিশ্বকাপ ও ফিফা বিশ্বকাপ জেতা খেলোয়াড়তো অনেকেই আছে,তবে একই সাথে দুই আসরের রানিং চ্যাম্পিয়ন হওয়া খেলোয়াড় এই তিনজনই!
২০২২ সালের বিশ্বকাপে সেরা উদীয়মান খেলোয়াড় ছিলেন তিনি,
বিশ্বকাপ জয়ের পরেও থেমে থাকেননি এঞ্জো। ২০২৪ সালে কোপা আমেরিকায় আর্জেন্টিনার জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি।
এরপর ২০২৫ সালে ইউরোপের ঘরোয়া আসর, উয়েফা কনফারেন্স লিগ এবং বিশ্ব ক্লাব কাপ জয় করে নিজের ক্লাবকেও এনে দেন সম্মানজনক সাফল্য।
মাঠে এঞ্জোর উপস্থিতি মানেই ছন্দময় ফুটবল। নিখুঁত পাস, দৃষ্টিনন্দন ট্যাকল, খেলার গতি বোঝার অসাধারণ দক্ষতা আর গোল করার মুহূর্তে উপস্থিত বুদ্ধির কারণে তিনি প্রতিপক্ষের জন্য ভয়ঙ্কর হয়ে ওঠেন প্রতি ম্যাচেই।
ক্লাব বিশ্বকাপের ফাইনালে ছিলেন না নিজের সেরা দিনে,তবুও সেমিফাইনালসহ পুরো আসরে বাজিমাত করেছেন তিনি,৪ গোল এসিস্ট অবশ্য তার পক্ষেই সাক্ষ্য দেয়।




