স্বপ্ন ছিল বিশ্বছোয়ায়। আইপিএল, বিগ ব্যাশের পর শুরু হয় এর যাত্রা।
একটা সময় বলা হত আইপিএলের পর বিশ্বের সেরা ফ্রাঞ্চাইজী লীগ ক্রিকেট বিপিএল। কিন্ত বর্তমানে বিপিএলকে অনেকে আরো মজা করে বলেন বস্তা পচা লীগ। বছরের পর বছর শুধু নেমেই গেছে বিপিএলের মান। যেখানে ভালো মানের বিদেশীদের দেখা যায় কালেভদ্রে।
এমনকি অন্য যেকোন লীগ চালু থাকলে সেই লীগকেই প্রাধান্য দেন খেলোয়াড়রা।
তবে এবার দায়সারা বিপিএল আয়োজন নয়, যেন এই টুর্নামেন্ট সফল করতে উঠেপড়ে লেগেছে বিসিবি।
সর্বশেষ এই টুর্নামেন্ট সফলভাবে আয়োজনের জন্য জাতীয় দলের অভিজ্ঞ ক্রিকেটারদের পরামর্শ নেয় বিসিবি।
সেখানে তামিম, মুশফিক, শান্ত,মিথুনদের সাথে বৈঠক করেন মাহবুব আনাম, বুলবুল সহ বিসিবির মেম্বাররা।
আর সেখানে খেলোয়াড়দের থেকে এবার নেওয়া হয় প্রস্তাব।
নতুন বিপিএলে এবার বাড়তে পারে ভেন্যু। সেক্ষেত্রে ৩ টি ভেন্যু তে বাড়িয়ে আসর হতে পারে ৪ বা ৫ ভেন্যুতে।
ভেন্যু তালিকায় যুক্ত হওয়ার দৌড়ে আছে ৪ জেলা। রাজশাহী, বগুড়া, বরিশাল ও খুলনাতে গড়াতে পারে বিপিএল,
সেক্ষেত্রে বাড়বে অতিরিক্ত এক মাঠ। ফলে চাপ কমবে মাঠের উপর, আরো অধিক রান স্কোরিং ম্যাচ দেখতে পারবে দর্শকরা।
প্রায় প্রত্যেকবার সমালোচনার শীর্ষে থাকে বিপিএলের ব্রডকাস্টিং। বিশেষ করে রিয়াল ইম্প্যাক্টসের ব্রডকাস্টিংএ বেশ যাচ্ছেতাই অবস্থা বিপিএলের।
এবার এই বিষয় নিয়ে ভাবছে বিসিবি। ব্রডকাস্টিং সহ পুরো সকল দায়িত্ব এবার স্পোর্টস ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানের হাতে তুলে দিচ্ছে বিসিবি। এর ফলে আন্তজার্তিক মানের ব্রডকাস্টিং, ফ্যাসিলিটিস সহ বিপিএলে দেখা যেতে পারে উদ্ভাবনী কিছুও।
এর আগে বিপিএলে দল কিনতে পারত দেশী ফ্রাঞ্চাইজীরাই। কিন্ত এবার সবার জন্য দল কেনা উন্মুক্ত করে দিয়েছে বিসিবি।
ফলে বিশ্বের অন্যান্য লীগে ক্লাব চালানো অনেকে আছেন বিপিএলে দল কেনার দৌড়ে। আর অন্য লীগের মালিক দল কিনলে বা বিদেশী প্রতিষ্ঠান দল কিনলে সেক্ষেত্রে সে দলে যে বাড়বে গুণগত বিদেশীর সংখ্যা, সেটা নিশ্চিতভাবে বলাই যায়।
গত বিপিএলের আগেও অনুষ্ঠিত হয় এনসিএল টি২০ টুর্নামেন্ট।
আসরটির ফলে টি২০ ক্রিকেটে কিছুটা অভ্যস্ততা হয় সবার। এবার বিপিএলের নিলামের আগে আসরটি করতে চায় বিসিবি।
ফলে ফ্রাঞ্চাইজীর দলে ভেড়ানোর জন্য পাবে দেশী ইনফর্ম ও মানসম্মত টি২০ খেলোয়াড়।
সবকিছু মিলিয়ে বিপিএলে এবার বদলে যাওয়ার আভাস। তবে প্রতিবারের মত আশার বাণী না শুনিয়ে মাঠে কাজের বাস্তবায়ন করতে পারলেই বিসিবির প্রতি কৃতজ্ঞ থাকবে দেশের কোটি ভক্তরা।




