Homeফুটবলফিনালিসিমায় মু*খোমুখি আর্জেন্টিনা-স্পেন, মাঠে নামছেন মেসি-লামিন!

ফিনালিসিমায় মু*খোমুখি আর্জেন্টিনা-স্পেন, মাঠে নামছেন মেসি-লামিন!

- Advertisement -spot_img

কিছুদিন আগে পেয়েছেন বার্সেলোনার নাম্বার টেন জার্সি। নিজের স্বপ্নের দিনই কাটাচ্ছেন লামিন ইয়ামাল।

অনেকের কাছে তিনি মেসির উত্তরসূরি, আবার অনেকের কাছে আগামী দিনের মেসি।

সেই কারণেই মেসি ও আগামী দিনের মেসির লড়াই নিয়ে সবার আগ্রহ ছিল তুঙ্গে। ফলে বহুদিন ধরেই আলোচনার কেন্দ্রবিন্দুতে ফাইনালিসিমা।

যদিও মাঝে এই ম্যাচটি না হওয়ারই গুঞ্জন উঠেছিল, দুই দলের ব্যস্ত সূচির কারণে।

এর মাঝেই একাধিকবার বলা হচ্ছিল—২০২৫ সালে এই ম্যাচটি হতে পারে। তবে মার্চ থেকে অক্টোবর—কোনো মাসেই সম্ভাবনা ছিল না ম্যাচটি হওয়ার। ফলে উঠেছিল প্রশ্ন, তবে কি মাঠেই গড়াবে না এই আসর? এবার অন্তত সেই শঙ্কা থেকে মুক্তি মিলেছে দর্শকদের।

বিশ্বকাপের আগেই গড়াচ্ছে ফাইনালিসিমা। তবে ২০২৫ সালে নয়—২০২৬ সালে দেখা যাবে দুই মহাদেশের দুই চ্যাম্পিয়নের লড়াই।

জানা গেছে, আগামী বছর মার্চেই অনুষ্ঠিত হবে এই ম্যাচ—এমনটাই জানানো হয়েছে প্রায় সব গণমাধ্যমে।

যদিও তারিখ নিয়ে ভিন্ন ভিন্ন তথ্য দিয়েছে বিভিন্ন সূত্র।

আর্জেন্টিনার সাংবাদিক গাস্তন এডুল জানিয়েছেন, ১৭ বা ২৫ মার্চ হতে পারে ফাইনালিসিমা।

অন্যদিকে স্প্যানিশ গণমাধ্যম AS বলছে, ১৮ বা ৩১ মার্চ হতে পারে ম্যাচটি। তবে যেদিনই হোক, মার্চেই যে ম্যাচটি হবে, তা নিয়ে কোনো সন্দেহ নেই।

তবে সব শঙ্কা দূর হলেও একটি শর্ত এখনও বাকি। ফিফার সর্বশেষ বৈঠকে সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো আর্জেন্টিনা ও স্পেনের ফেডারেশন সভাপতিদের সঙ্গে বৈঠক করেন।

সেখানেই দুই দলকে ম্যাচ আয়োজনের প্রস্তাব দেন তিনি। পরে আলোচনা করে দুই দল সম্মতও হয়। কিন্তু এবার ফিফার পক্ষ থেকেই একটি শর্ত আরোপ করা হয়েছে।

শর্ত হলো—ফাইনালিসিমা খেলতে হলে উভয় দলকেই ২০২৬ বিশ্বকাপে জায়গা করে নিতে হবে।

আর্জেন্টিনা ইতোমধ্যেই দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে বিশ্বকাপ নিশ্চিত করেছে, ফলে তাদের কোনো সমস্যা নেই।

কিন্তু স্পেনের ক্ষেত্রে এখনও নিশ্চিত হওয়া যায়নি, কারণ তাদের বাছাইপর্ব শুরুই হয়নি।

স্পেন খেলবে জর্জিয়া, বুলগেরিয়া ও তুরস্কের বিপক্ষে। গ্রুপে প্রথম হলে সরাসরি যাবে বিশ্বকাপে, দ্বিতীয় হলে খেলতে হবে প্লে-অফ।

দ্বিতীয় না হলেও, প্লে-অফের মাধ্যমে সুযোগ পেতে পারে তারা। তবে স্পেনের সাম্প্রতিক ফর্ম অনুযায়ী তারা গ্রুপ সেরা হওয়ারই ফেভারিট।

কিন্তু যদি কোনোভাবে তারা দ্বিতীয় হয়, তবে মার্চ মাসেই প্লে-অফ খেলতে হতে পারে।

আর ঠিক সেখানেই ভেস্তে যেতে পারে ফাইনালিসিমার সম্ভাব্য তারিখ।

সবকিছু মিলিয়ে চূড়ান্ত হয়েও চূড়ান্ত হলো না ফাইনালিসিমার সময়। তবে সবকিছু স্বাভাবিক থাকলে, আগামী মার্চেই দেখা যাবে লামিন–মেসির মুখোমুখি লড়াই।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here