একটা সময় পেলে এই দল নিয়ে বিশ্বে রাজত্ব করেছেন। নেইমারের আমলে দলটি ছিল মহাদেশীয় চ্যাম্পিয়ন।
রবিনহো, রদ্রিগোরাও খেলে গেছেন দলটির হয়ে৷ কিন্ত সেই ঐতিহ্যবাহী সান্তোস এখন যেন ধুকছে ব্রাজিলিয়ান লীগে।
শেষ কয়েক বছরে যেন ডাউনফলই দেখেছে ক্লাবটি৷ ক্লাবের অদুরদর্শীতা, ঋণ, খেলোয়াড় কেনার ব্যার্থতা সহ নানা কারণে সান্তোস আজ ব্রাজিলের তলানির ক্লাব।
সেই ক্লাবের দুসময়ে আবারো ক্লাবে ফিরেন নেইমার। অনেকে ভেবেছিলেন নেইমারের হাত ধরে ফিরবে সান্তোসের সুদিন।
কিন্ত এক নেইমার তো চাইলেই পাহাড় ঠেলতে পারবেন না। সান্তোস নেইমার ছাড়া নেই বলার মত কোন খেলোয়াড়।
এই মৌসুমে আবারো প্রথম বিভাগে প্রমোশন হলেও কোন বলার মত খেলোয়াড় ভেড়ায়নি সান্তোস। ফলে আবারো শোচনীয় অবস্থা দলের।
নেইমার ছাড়া গোলরক্ষক ব্রাজাও পারফর্ম করে যাচ্ছেন। বাকিদের অবস্থা যেন যাচ্ছেতাই।
সর্বশেষ ম্যাচে এই নেইমারের জাদুতে শক্তিশালী ফ্ল্যামেঙ্গোকে হারায় সান্তোস। কিন্ত এক ম্যাচে নেইমারকে আটকালেই ব্যার্থ সান্তোস।
নেইমারকে আটকাতে একের পর এক ফাউল করে প্রতিপক্ষ। একদিকে ইঞ্জুরিতে জর্জরিত নেইমার এখনও আগের ছন্দ বা ফিটনেসে নেই।
অপরদিকে দলের একমাত্র টার্গেট হওয়ায় তাকে ফাউল ও একঘরে করে ফেলে প্রতিপক্ষ। যে কারণে সান্তোসে এসে নেইমির ব্যাক্তিগত ও দলগত পারফর্মেঞ্চ কোনটাই হয়নি আশাজনক।
এই অবস্থায় অনেকের মত নেইমির ক্লাব ছাড়া। সৌদি লীগ থেকে এই মৌসুমে ব্রাজিলের লীগে এসেছেন নেইমার।
এই মুহুর্তে ব্রাজিলিয়ান লীগ বিশ্বের সেরা লীগগুলোর মাঝে অন্যতম।
যে লীগ থেকে চার দল গিয়েছে ক্লাব বিশ্বকাপের রাউন্ড অফ ১৬তে, এক দল যায় সেমির মঞ্চে।
সেই লীগে নিচের সারির ক্লাবে থেকে যে নিজেকে মেলে ধরতে পারবেন না নেইমার, সেটা অনুমেয়ই।
এছাড়া সামনে আছে বিশ্বকাপ। এবারই শেষ সুযোগ নেইমারের সামনে।
জাতীয় দলের হয়ে জাদু দেখাতে হলে নেইমারকে থাকতে হবে আত্মবিশ্বাসী ও ছন্দযুক্ত। সেটা বর্তমানে সম্ভব না সান্তোসে। তাই ক্লাব ছাড়াটাই গুরুত্বপূর্ণ নেইমির সামনে।
কোথায় যাবেন নেইমার ক্লাব ছাড়লে? বেতন ভাতা কমালে নেইমারকে এখনও নিতে চাইবে ইউরোপের বড় বড় ক্লাবও।।
নেইমার থাকা যেমন একদিকে ব্রান্ডিং, তেমনি এই খেলোয়াড়ের জাদু সম্পর্কে অবগত সবাই।
আবার চাইলে নিজ দেশের লীগের শীর্ষ কোন ক্লাবে যেতে পারে নেইমি।
এই মুহুর্তে ব্রাজিলিয়ান লীগে খেলে বিশ্বকাপের প্রস্ততি নেওয়াও হবে দারুণ কিছু। তবে একটা যদি কিন্ত।
৩৩ এর নেইমারকে হয়ত অনেকেই নিতে চাইবেন, কিন্ত ইঞ্জুরি জর্জরিত নেইমার হয়ত সেই আলাপকে বাতিল করবেন।
কেননা নেইমারকে নিলেও তাকে ঘিরে দীর্ঘ পরিকল্পনা করা বেশ কঠিন।
এই মুহুর্তে তাই নেইমারের উচিত ফিটনেসে পুর্ণ মনযোগ দেওয়া ও দীর্ঘ সময়ের জন্য ফিট হওয়া।
তবে বর্তমানে না হলেও শীতকালীন দলবদলে অনেক বড় দলের বড় অঙ্কের প্রস্তাব পেতে পারেন এই ব্রাজিলিয়ান তারকা।
ব্রাজিলের বর্তমান অবস্থায় নেইমারের ভালো ক্লাবে গিয়ে ছন্দ পাওয়াটা যে বেশ জরুরী।




