মাহেদী ছাড়া দলের বাকি ৯ ব্যাটারের কেওই যেখানে ৩০ রান পেরোইনি সেখানে একার লড়াইয়ে জাকের আলী অনিক করেছেন ৫৫!
দলের বিপদে এটাই প্রথম নয় জাকেরের,এর আগেও বেশ কিছু ইনিংস তিনি লড়াই করেছেন চাপের মুখে,যা একসময় দেখা যেতো মাহমুদউল্লাহ রিয়াদের ব্যাটে।
ওপেনিংয়ে তামিম-ইমনরা ভাল করছে,সাকিবের অভাব পুরোন করতে না পারলেও রিয়াদের জায়গাটা বেশ ভালো করেই পুরোন করছেন জাকের আলী অনিক।৫৫ রানের ইনিংস সাজিয়েছেন ৫ ছয় আর ১ চারে।
এর আগে,
টস জিতে ফিল্ডিং নেয় পাকিস্তান। শুরুতেই বাংলাদেশের ব্যাটিং লাইনআপ ভেঙে পড়ে।
পাওয়ার-প্লেতে মাত্র ২৯ রানেই ৪ উইকেট হারায় দল।
নাঈম শেখ ৩ ইমন ১৩ করে আউট হয়,এর আগেই লিটন দাস ৮ ও হৃদয় রান আউটে দ্রুত ফিরে যান।
চাপে পড়া দলকে সামাল দেন জাকের আলী ও শেখ মেহেদী।
পঞ্চম উইকেটে ৪৯ বলে ৫৩ রানের জুটিতে কিছুটা গতি ফেরে ইনিংসে।
মেহেদী ২৫ বলে ৩৩ রান করেন, মারেন ২টি চার ও ২টি ছক্কা।
শেষ দিকে জাকের আলী লড়াই চালিয়ে যান একাই। ইনিংসের শেষ ওভারে ২টি ছক্কা মেরে দলকে নিয়ে যান ১৩৩ রানে।
শেষ বলে ক্যাচ আউট হলেও ৪৮ বলে ৫৫ রানের দুর্দান্ত ইনিংস খেলেন তিনি। তাঁর ইনিংসে ছিল ৫টি ছক্কা ও ১টি চার।
এটি ছিল টি-টোয়েন্টিতে তাঁর তৃতীয় ফিফটি।
বাংলাদেশ পুরো ২০ ওভার ব্যাট করে অলআউট হয় ১৩৩ রানে।
পাকিস্তানের হয়ে সালমান মির্জা, আহমেদ দানিয়াল ও আব্বাস আফ্রিদি ২টি করে উইকেট নেন।
তবে এই টার্গেটই পাহাড় হয়ে দাঁড়ায় পাকিস্তানের জন্য।




