Homeফুটবলনিষেধাজ্ঞায় মেসি! হতাশ লিও, কিছুতেই মানতে পারছেন না শাস্তি!

নিষেধাজ্ঞায় মেসি! হতাশ লিও, কিছুতেই মানতে পারছেন না শাস্তি!

- Advertisement -spot_img

মেজর লিগ সকারের নিয়ম ভাঙার কারণে নিষেধাজ্ঞায় পড়েছেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি।

শুধু মেসিই নন, শাস্তির খড়গ নেমেছে তার ক্লাব সতীর্থ জর্দি আলবার উপরও।

অলস্টার গেমে অংশ না নেওয়ায় ইন্টার মায়ামির হয়ে পরবর্তী ম্যাচে খেলতে পারবেন না এই দুই তারকা।

ফলে এফসি সিনসিনাটির বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে মেসি-আলবার সার্ভিস থেকে বঞ্চিত হচ্ছে মায়ামি।

২৫ জুলাই রাতে এমএলএস এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে জানায়, অলস্টার ম্যাচে অংশ না নেওয়ার ফলে নিয়ম অনুযায়ী তাদের এক ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে।

লিগের নিয়মে বলা আছে, যদি কোনো খেলোয়াড় অলস্টার গেমে না খেলে এবং তার পূর্বানুমতি না থাকে, তাহলে তাকে পরবর্তী লিগ ম্যাচে খেলতে দেওয়া হবে না।

প্রতি বছর এমএলএস অলস্টার দল গঠন করে মেক্সিকান লিগা এমএক্স অলস্টারদের বিপক্ষে এক বিশেষ ম্যাচ আয়োজন করে।

এবারের ম্যাচে মিডিয়া ও সমর্থকদের ভোটে নির্বাচিত হয়েছিলেন মেসি ও আলবা।

কিন্তু শেষ মুহূর্তে তারা জানিয়ে দেন, খেলতে পারবেন না। যদিও ইনজুরির কথা বলা হয়নি। বরং মায়ামি কোচ হাভিয়ের মাশ্চেরানো নিশ্চিত করেন, চোটে না থেকে টানা খেলার ধকল সামাল দিতেই এই ম্যাচে বিশ্রাম নিয়েছেন তারা।

মেসি গত ২৭ দিনে ৯টি ম্যাচ খেলেছেন, যার প্রতিটিতেই ৯০ মিনিট মাঠে ছিলেন। ক্লাব বিশ্বকাপে ৪টি এবং ইন্টার মায়ামির হয়ে ৫টি ম্যাচ খেলেছেন তিনি। আলবারও অবস্থা প্রায় একই।

মাশ্চেরানো বিষয়টি ব্যাখ্যা করে বলেন, “খেলোয়াড়রা যেভাবে টানা খেলছে, সেখানে মাঝখানে অলস্টার ম্যাচ যুক্ত করা কোনোভাবেই যুক্তিযুক্ত নয়।

ফুটবল খেলোয়াড়দের জন্য না, বরং খেলোয়াড়রাই ফুটবলের প্রাণ।”

তবে এমএলএস কমিশনার ডন গার্বার জানিয়েছেন, তিনি মেসির প্রতি সম্মান রেখেই এই কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন।

নিয়মের বাইরে যাওয়ার সুযোগ নেই বলেই জানিয়ে দিয়েছেন তিনি।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here