ক্রিকেট বিশ্বজুড়ে যার ভক্তের অভাব নেই,সেই সাকিবও একজনের ভক্ত,তিনি আর্জেন্টাইন জাদুকর লিওনেল মেসি।
তবে কখনো একসাথে দেখা হয়নি দুজনের,তবে এবার একই মঞ্চে দেখা হতে পারে দুই মেরুরু দুই সুপারস্টারের।
কেননা ভারতে আসছেন মেসিসহ পুরো আর্জেন্টিনা দল,আর সেখানেই একই মঞ্চে, সেখানে একসাথে ইলিশ ভোজ করতে পারে স্কালোনির দল ও সাকিব।
আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসির বহুল প্রতীক্ষিত ভারত সফরের আনুষ্ঠানিক ঘোষণা এসেছে কয়েকদিন আগেই, আয়োজক সতদ্রু দত্ত নিশ্চিত করেছেন, ১২ ডিসেম্বর কলকাতায় পৌঁছবেন মেসি।
এরপর তিনি যাবেন আহমেদাবাদ, মুম্বাই ও নয়াদিল্লি। সফরের সমাপ্তি হবে ১৫ ডিসেম্বর, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাতের মাধ্যমে।
২০১১ সালের পর এটাই মেসির প্রথম ভারত সফর।
সে বছর তিনি আর্জেন্টিনা দল নিয়ে কলকাতার সল্টলেক স্টেডিয়ামে ভেনেজুয়েলার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলেছিলেন।
এবার সফরের বিস্তারিত ও অফিসিয়াল পোস্টার মেসি প্রকাশ করবেন আগস্টের শেষ সপ্তাহে।
কলকাতায় মেসির কর্মসূচি হবে বৈচিত্র্যময়। ১৩ ডিসেম্বর সকালে হোটেল তাজ বেঙ্গলে আয়োজিত হবে মিট-অ্যান্ড-গ্রীট, যেখানে পরিবেশিত হবে আর্জেন্টাইন মাতে চা ও বাংলার ঐতিহ্যবাহী ইলিশসহ নানা খাবার।
এরপর থাকছে ভাস্কর্য উন্মোচন, ‘GOAT কনসার্ট’ এবং ‘GOAT কাপ’। এখানে সৌরভ গাঙ্গুলী, লিয়েন্ডার পেজ, জন আব্রাহাম ও ভাইচুং ভুটিয়ার সঙ্গে সাতজনের প্রদর্শনী ম্যাচে নামবেন তিনি।
১৪ ডিসেম্বর মুম্বাইতে ব্রাবোর্ন স্টেডিয়ামে হবে আরেকটি মিট-অ্যান্ড-গ্রীট, আর ওয়াংখেড়ে স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে কনসার্ট ও প্রদর্শনী ম্যাচ।
এছাড়া প্যাডেল টেনিস প্রদর্শনীতে অংশ নেবেন মেসি, যেখানে শাহরুখ খান ও লিয়েন্ডার পেজের খেলার সম্ভাবনা রয়েছে।
শেষ দিনে দিল্লিতে মোদির সঙ্গে সাক্ষাতের পর ফিরোজ শাহ কোটলায় আয়োজন হবে সমাপনী কনসার্ট ও ম্যাচ, যেখানে বিরাট কোহলি ও শুবমান গিলের উপস্থিতি প্রত্যাশিত।
তবে একদিন আগেই লাতিন বাংলাকে আয়োজক
সতদ্রু দত্ত জানিয়েছেন,সেখানে সাকিব আল হাসানকেও আনার সম্পুর্ন চেষ্টা চলছে।




