আগামী জুনে অনুষ্ঠিত হবে পরবর্তী ফুটবল বিশ্বকাপ। এখনও বিশ্বকাপের অধিকাংশ দল চুড়ান্ত হয়নি।
বিশ্বকাপের সুচি প্রকাশিত হয়নি। হয়নি তেমনভাবে প্রচার প্রচারণাও। তবে তার আগেই যেন নিষেধাজ্ঞা পেলেন নিকোলাস অটামেন্ডি।
বিশ্বকাপের প্রথম ম্যাচে দেখা যাবেনা এই আর্জেন্টাইন ডিফেন্ডারকে।
কিন্ত কিভাবে? ইকুয়েডরের কাছে বিশ্বকাপ বাছাইপর্বের সর্বশেষ ম্যাচ হেরে যায় আর্জেন্টিনা দল।
ম্যাচ হারার চেয়েও আরো এক জিনিস আর্জেন্টিনাকে করে মর্মাহত। আর সেটা হলো সেন্টার ব্যাক নিকোলাস অটামেন্ডির লাল কার্ড।
।ইকুয়েডরের বাড়ানো বলে সামনে থাকা স্ট্রাইকার ভ্যালেন্সিয়াকে আটকাতে যান অটামেন্ডি।
এর আগে বল ক্লিয়ার করতে পারেননি আরেক সেন্টার ব্যাক বালের্দি। ফলে ভ্যালেন্সিয়াকে ঠেকাতে ধাক্কা দেন অটামেন্ডি। লাষ্ট ম্যান ট্যাকেলে কোন ছাড় দেননি রেফারি, দেন লাল কার্ড।
লাল কার্ডের নিয়ম অনুসারেই পরবর্তী ম্যাচ মিস করবেন অটামেন্ডি৷ কিন্ত বিশ্বকাপের বাকি এখনও ৯ মাস।
এর মাঝে একাধিক ম্যাচ খেলবে আর্জেন্টিনা দল। এইতো আগামী মাসেই ভেনিজুয়েলার বিপক্ষে নামবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।
যদি নিষেধাজ্ঞা আসে তবে সেটা হতে পারত সে ভেনিজুয়েলা ম্যাচেই। তবে কেন ৯ মাস পরের বিশ্বকাপ মিস করবেন অটামেন্ডি।
মুলত আগামী ৯ মাসে আর্জেন্টিনা যা খেলবে সেগুলো প্রীতি ম্যাচ। সেই প্রীতি ম্যাচ ফিফার আওতাধীন নয়।
অপরদিকে বিশ্বকাপ বাছাইপর্বের বা ফিফা বিশ্বকাপের ম্যাচ ফিফা আওতাধীন প্রতিযোগিতামুলক ম্যাচ। আর এই লাল কার্ডের কার্যকরীতা প্রযোজ্য ফিফার প্রতিযোগিতামূলক ম্যাচে। যেখানে ফিফার পরবর্তী প্রতিযোগিতামুলক ম্যাচ হবে আগামী বিশ্বকাপে।
আর সেখানেই শুরুর ম্যাচে কার্যকর হবে এই নিয়ম। যে কারণে বিশ্বকাপের শুরুর ম্যাচে দেখা যাবেনা অটামেন্ডিকে।
এমন সিদ্ধান্ত আর্জেন্টিনার জন্য ধাক্কাই। এখনও সেরে উঠেননি লিসান্দ্রো মার্টিনেজ।
সেখানে সেরে উঠলেও দীর্ঘ ইঞ্জুরি থেকে এসে কেমন পারফর্ম করেন সেটাও দেখার বিষয়।
এর বাইরে সর্বশেষ ম্যাচে সেভাবে মেলে ধরতে পারেননি বালের্দি। সেন্সে বা মেদিনাও সেভাবে ফর্মে নেই।
তাই রোমেরোর সঙ্গী কে হবেন তা নিয়ে চিন্তা আছে। চিন্তা আরো বাড়বে যদি কোন কারণে না থাকেন রোমেরো।
আর সেখানেই অটামেন্ডির সর্বশেষ ম্যাচের কান্ড মানতে পারছেন না অনেকে। অনেকের মতে এর চেয়ে একাধিক গোলেও হারা যেত।
কেননা তাতে আর্জেন্টিনার অবস্থা একই থাকত। তবে এখন বিশ্বকাপ শুরুর ম্যাচে বড় তারকাকে মিস করবে তারা। দেখা যাক, সেখানে কি করেন তারা।




