বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার সামনে এবার কঠিন প্রতিপক্ষ উরুগুয়ে। দুই দলের লড়াই মানেই দক্ষিণ আমেরিকান ফুটবলের উত্তাপ, যেখানে প্রতিদ্বন্দ্বিতার কমতি থাকে না।
তবে এবারের ম্যাচে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশে দেখা যেতে পারে বেশ কিছু তরুণ মুখ। অভিজ্ঞতার সঙ্গে তারুণ্যের মিশেলে শক্তিশালী দল সাজানোর পরিকল্পনা রয়েছে আলবিসেলেস্তেদের।
সম্ভাব্য একাদশে আক্রমণভাগের নেতৃত্বে থাকবেন হুলিয়ান আলভারেজ। তাঁর দুই পাশে দেখা যেতে পারে নিকোলাস প্রেস্টিয়ানি ও মাতেও সুলে।
আর আক্রমণভাগের ঠিক পেছনে সৃজনশীলতার দায়িত্বে থাকবেন নিকো পাজ। তরুণ এই ফুটবলারদের নিয়ে আক্রমণে নতুন মাত্রা যোগ করতে চায় আর্জেন্টিনা।
মাঝমাঠে থাকছেন এনজো ফার্নান্দেজ ও অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার। দুজনের বোঝাপড়া এবং বল নিয়ন্ত্রণের দক্ষতা আর্জেন্টিনার খেলার গতি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
বিশেষ করে প্রতিপক্ষের চাপ সামলে আক্রমণ তৈরিতে এই জুটির ওপর থাকবে বাড়তি দায়িত্ব।
রক্ষণভাগেও থাকছে পরিবর্তন। ক্রিস্টিয়ান রোমেরো চোটের কারণে মাঠে থাকতে না পারায় তাঁর জায়গায় একাদশে সুযোগ পাচ্ছেন লিসান্দ্রো মার্টিনেজ।
তাঁর সঙ্গে সেন্টারব্যাক জুটি গড়বেন লিওনার্দো বালেরদি। দুই ফুলব্যাক হিসেবে দেখা যেতে পারে নিকোলাস ভেগা ও জুলিয়ানো জিয়াইকে।
গোলবারের নিচে দায়িত্ব সামলাবেন এমিলিয়ানো মার্টিনেজ,ইঞ্জুরী থেকে ফেরায় এখানে পরিবর্তন হলেও আশ্চর্য হবার কিছুই থাকবেনা।
সেক্ষেত্রে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশে গোলবারে এমিলিয়ানো মার্টিনেজ।
রক্ষণভাগে নিকোলাস ভেগা, লিওনার্দো বালেরদি, লিসান্দ্রো মার্টিনেজ ও জুলিয়ানো জিয়াই।
মাঝমাঠে এনজো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার ও নিকো পাজ।
আক্রমণভাগে খেলবেন,নিকোলাস প্রেস্টিয়ানি, মাতেও সুলে ও হুলিয়ান আলভারেজ।
সব মিলিয়ে অভিজ্ঞ কয়েকজনের সঙ্গে একঝাঁক তরুণ ফুটবলারকে নিয়ে নতুন সমীকরণ তৈরি করতে যাচ্ছে আর্জেন্টিনা।
বিশেষ করে নিকো পাজ, প্রেস্টিয়ানি ও সুলের মতো তরুণদের পারফরম্যান্স দেখার অপেক্ষায় থাকবেন সমর্থকরা।
উরুগুয়ের মতো শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে এই একাদশ কতটা কার্যকর হয়, সেটিই এখন দেখার বিষয়। ১৪ তারিখ ভোর ৫ টায় মাঠে গড়াবে ম্যাচটি




