Homeক্রিকেটবোলিংএ ফিরেছেন তানজিম সাকিব, আছে কাউন্টি খেলারও হাতছানি।

বোলিংএ ফিরেছেন তানজিম সাকিব, আছে কাউন্টি খেলারও হাতছানি।

- Advertisement -spot_img

২০২০ সালে অনুর্দ্ধ ২০ বিশ্বকাপ জয় করেন। ২০২৩ সালে প্রথমবারের মত আসেন বাংলাদেশ জাতীয় দলে।

পেস বিপ্লবের মাঝেও আলাদা করে কাড়েন নজর, তাসকিন,ফিজ, শরীফুল, হাসানদের ভীরেও নিয়মিত থাকেন জাতীয় দলে। মাত্র আড়াঈ বছরে জাতীয় দলের হয়ে ৩ ফরম্যাটে অভিষেক সাকিবের। এর মাঝে খেলে ফেলেছেন ৫৬ আন্তজার্তিক ম্যাচ।

কিন্ত গত এপ্রিলের পর থেকেই আর দৃশ্যপটে নেই এই বোলার। নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচের পর কোথায় গেলেন সাকিব, এটাই অজানা ছিল অনেকের।

যে কারণে অনেক ভক্ত আবার ষড়যন্ত্র তত্ত্ব খোজার চেষ্টাও করেন। তবে সাকিবকে মাঠের বাইরে রেখেছিল তার ইঞ্জুরি।

সামাজিক যোগাযোগমাধ্যমে সেখানে এই বিষয়ে পরিষ্কার বক্তব্যও দেন সাকিব। এবার এই পেস বোলিং অলরাউন্ডার যেন দিচ্ছেন সুখবর। কেননা শুরু হয়েছে সাকিবের বলে ফেরার সময়।

অনুশীলন থেকে রিকভার হওয়ার জন্য ইংল্যান্ডে যান সাকিব। হাসান মাহমুদের দল কেন্টেই চলছে সাকিবের পুর্ণবাসনের কাজ।

হিপ বোন ইঞ্জুরির জন্য এতদিন দলের বাইরে ছিলেন সাকিব। এবার ইংলিশ কাউন্টির পরিচিত মুখ ড্যারেন স্টিভেনসের সাথে নিজের কাজ করা শুরু করেছেন তানজিম। স্কিল ট্রেনিং এর সাথে সাথে ফিরতে চলেছেন মাঠে।

আশার খবর হলো তানজিম শুরু করেছেন বোলিং। বর্তমানে ধীরে ধীরে রানআপে বোলিং শুরু করেছেন তিনি।

।আর এমনটা করতে থাকলে ডিসেম্বর ও জানুয়ারির মাঝে সুস্থ্য হয়ে উঠবেন সাকিব। আগামী ডি৩ এর আসর দিয়েই সেখানে প্রত্যাবর্তন হতে পারে এই তারকা ক্রিকেটারের।

একইসাথে গুঞ্জন আছে তানজিমের ইংলিশ ঘরোয়া লীগ কাউন্টি খেলার। এই মৌসুমে হাসান মাহমুদ ও খালেদ আহমেদের কাউন্টি মাতানোর খবর অজানা নয়।।

সেই কারণে বাংলাদেশের পেসারদের প্রতি এমনিতেই ইংল্যান্ডের আছে আগ্রহ। এর সাথে তানজিম বর্তমানে আছেন ইংল্যান্ডের ক্লাব কাউন্টিতেই।

আবার তানজিমের ফেরার পথে আছে ড্যারেন স্টিভেন্সের মত ক্রিকেটার। সব মিলিয়ে ইঞ্জুরি থেকে ফিরে ট্রায়াল দেওয়ার সুযোগ পাবেন তানজিম সেটা অনুমেয়।

আর সেখানে নিজের স্বাভাবিক স্কিল দেখাতে পারলে তার জন্যও আসবে কাউন্টি খেলার সুযোগ

সবকিছু মিলিয়ে এমন সংবাদ বাংলাদেশ ও সাকিব ভক্তদের জন্য দারুণ সংবাদ। সাকিবের গতি ও বাউন্স বাংলাদেশের প্রেক্ষাপটে নিয়মিত না।

তাছাড়া দেশে পেস বিপ্লব হলেও পেসারদের রোটেশন বেশ গুরুত্বপূর্ণ। সেখানেই সাকিবের মত একজনকে জাতীয় দলে চাই নিয়মিত।

এবার ইঞ্জুরি থেকে ফিরে সেখানেই সুখবর দিলেন সাকিব ভক্তদের। সাকিব এবার ইঞ্জুরি থেকে ফিরে আরো দীর্ঘ সময় দলকে সার্ভিস প্রদান করুক, এটাই চাওয়া ক্রিকেট ভক্তদের।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here