Homeফুটবলআর্জেন্টিনার মাঠে আবারো নামছেন লিওনেল মেসি!

আর্জেন্টিনার মাঠে আবারো নামছেন লিওনেল মেসি!

- Advertisement -spot_img

আর্জেন্টিনা দলে লিওনেল মেসি অতীত। বিশ্বকাপের বেশ অনেকদিন পর ফিরে না আসার ঘোষণা দেন। তবে আনুষ্ঠানিকভাবে বিদায় আসে গত ম্যাচে।

গত ম্যাচে বেনিনের বিপক্ষে ম্যাচ দিয়েই যাত্রা শেষ হয় লিওনেল মেসি। তবে ঘরের মাঠে দর্শকদের কাছে বিদায় নিলেও আবারো ঘরের মাঠে ফিরছেন মেসি। সেটাও আবার ম্যাচ খেলার জন্য।

দীর্ঘ দুই দশকের আন্তর্জাতিক ক্যারিয়ারে দেশকে এনে দিয়েছেন বিশ্বকাপসহ একাধিক শিরোপা।

তবে শেষটা হয়েছে আবেগঘন এক বিদায়ের মধ্য দিয়ে। তবে সেদিন আর্জেন্টাইন ভক্তরা ভেবেছিল মেসির সাথে তাদের এই শেষ সাক্ষাৎকার। তবে আরো একবার নিজেদের ফুটবল প্রতিনিধিকে দেখার সুযোগ পাবে ভক্তরা। যদিও এবার বদলে যাবে মেসির গায়ের জার্সি।

আর্জেন্টাইন সংবাদমাধ্যম বোলাভিপের প্রতিবেদন অনুযায়ী, আগামী জানুয়ারিতে প্রাক-মৌসুম প্রস্তুতির অংশ হিসেবে বুয়েনস এইরেস সফরে যেতে পারে ইন্টার মায়ামি।

সেখানে আর্জেন্টিনার অন্যতম জনপ্রিয় ক্লাব রিভার প্লেটের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলার পরিকল্পনা রয়েছে তাদের। ম্যাচটি আয়োজনের সম্ভাব্য তারিখ ১৯ জানুয়ারি। আর ভেন্যু হিসেবে থাকছে সেই ঐতিহাসিক মনুমেন্তাল স্টেডিয়াম।
অর্থাৎ, যে মাঠে কয়েক মাস আগেই জাতীয় দলের হয়ে শেষবারের মতো খেলেছেন মেসি, সেই মাঠেই আবারও ফিরতে পারেন তিনি।

তবে এবার নিজের দেশের ক্লাবের বিপক্ষে প্রতিপক্ষের জার্সিতে খেলবেন মেসি, সেটাও ঘরের মাঠে৷ সেটা মেসির জন্য হবে অন্যরকম অনুভুতি।


নিজের ছোটবেলা মেসির কেটেছে নিউওয়েল অল্ড বয়েসে৷ তবে আর্জেন্টিনার বিখ্যাত রিভার প্লেটের সাথেও সম্পর্কটা মন্দ নয় মেসির। জাতীয় দলের হয়ে বিদায়ী ম্যাচের আগে ক্লাবটির সভাপতি স্তেফানো দি কার্লো মেসিকে সম্মানসূচক সদস্যপদ প্রদান করেন।

উপহার হিসেবে দেওয়া হয় একটি স্মারক ফলক, সদস্যপদ কার্ড এবং ক্লাবের ১২৫ বছর পূর্তি উপলক্ষে তৈরি বিশেষ ১০ নম্বর জার্সি।
মেসিও রিভার প্লেটের সেই ভালোবাসার জবাব দিয়েছেন। বেনিনের বিপক্ষে ম্যাচে পরা নিজের জার্সিটি স্বাক্ষরসহ ক্লাবকে উপহার দিয়েছেন তিনি। সমর্থকদের উদ্দেশে বিশেষ বার্তাও লিখেছিলেন সেই জার্সিতে। বর্তমানে সেটি সংরক্ষিত রয়েছে রিভার প্লেটের জাদুঘরে।

যদিও সব মিলিয়ে প্রীতি ম্যাচে মেসি খেলতে আসবেন কিনা, সেটা নিশ্চিত নয় শতভাগ। তবে এই প্রীতি ম্যাচ মেসির আর্জেন্টিনার মাঠে খেলার খুলে দিলো আর এক দ্বার।

যে মাঠে বিদায় নিয়েছিলেন দেশের হয়ে, সেখানেই আবার ফিরবেন ক্লাবের হয়ে। যদিও দুই ক্লাবের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবে ম্যাচটি হলে আর্জেন্টাইন সমর্থকদের জন্য সেটি হবে মেসিকে আরও একবার ঘরের মাঠে দেখার দারুণ সুযোগ।

এবার দেখা যাক, ঘরের মাঠে ভক্তরা আরো একবার মুগ্ধ হন কিনা মেসি ম্যাজিকে৷

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here