Homeফুটবলফুটবলে বিশ্বকাপ জয় করে এবার সাইক্লিংএ গেলেন বিশ্ব চ্যাম্পিয়নশিপে লিওনেল স্কালোনি!

ফুটবলে বিশ্বকাপ জয় করে এবার সাইক্লিংএ গেলেন বিশ্ব চ্যাম্পিয়নশিপে লিওনেল স্কালোনি!

- Advertisement -spot_img

ক্লাব লেভেলে খেলেছেন ৪০০ এর অধিক ম্যাচ। এমনকি আর্জেন্টাইন জার্সিতেও খেলেন মোট ৭ ম্যাচ।

সেখান থেকে অবসর নিয়ে নেন আর্জেন্টাইন জাতীয় দলের দায়িত্ব। এরপরের গল্পটা দুবারই জানান।

২০১৯ সালে আর্জেন্টিনার দায়িত্ব নিতে আলভিসেলেস্তাদের কাটান ৩৬ বছরের বিশ্বকাপ ক্ষরা, একইসাথে ২৮ বছরের শিরোপাক্ষরা কাটান ২০২১ সালের কোপা আমেরিকায়।

আর্জেন্টিনার ইতিহাসের সফলতম এই কোচ এবার নিজের দক্ষতা দেখালেন আরো এক জায়গায়। এবার সাইক্লিংএ স্কালোনি গেলেন বিশ্ব চ্যাম্পিয়নশিপে।

সাইক্লিং নিয়ে নিজের আগ্রহের কথা আগেও জানান স্কালোনি। ফুটবল থেকে অবসরের পর এই সাইক্লিংএ আকর্ষণ বোধ করেন স্কালোনি।


একবার নিজের এই শখ নিয়ে স্কালোনি বলেছিলেন, ফুটবল ছাড়ার পর সাইক্লিংয়ের প্রেমে পড়েছেন তিনি।

এমনকি এর জন্য প্রতিদিন প্রায় দেড় ঘণ্টা সাইকেল চালিয়ে অনুশীলন করেন স্কালোনি। তবে এই সাইক্লিংএও কতটা দক্ষ তিনি, সেটার প্রমাণই দিলেন এবার।

নিজের দক্ষতার প্রমাণ স্কালোনি দিলেন
প্যাটাগোনিয়ায় অনুষ্ঠিত গ্রান ফন্ডো সিয়েতে লাগোস প্রতিযোগিতায়।

সান মার্তিন দে লস আন্দেস থেকে ভিয়া লা আঙ্গোস্তুরা পর্যন্ত ১১০ কিলোমিটারের বিশাল পথ পাড়ি দেন ৪৮ বছর বয়সী স্কালোনি। এমনকি সেই প্রতিযোগিতায় শুধু অংশ নেননি, সবার মধ্যে তিন নাম্বারে থেকে করেছেন প্রতিযোগিতা শেষ।

প্রতিযোগিতায় প্রথম হওয়া হুয়ান কার্লোস তারিফার চেয়ে মাত্র ২৭ সেকেন্ড পিছিয়ে ছিলেন স্কালোনি।

দ্বিতীয় হওয়া ক্লদিও আরোনের সঙ্গেও ব্যবধান ছিল তিন সেকেন্ডেরও কম। মোট ২ ঘন্টা ৪৮ মিনিট ৫১ সেকেন্ড সময়ে ১১০ কিমি এর বিশাল রাস্তা পারি দিয়েছেন স্কালোনি সাইকেল নিয়ে। কিছু সেকেন্ডের জন্য সেখানে সেরা হতে পারেননি, তবে তৃতীয় হয়ে দেন নিজের যোগ্যতার প্রমাণ।

আর সেখানেই তিনি পান বিশ্ব সাইক্লিং চ্যাম্পিয়নশিপের অংশগ্রহণের টিকিট।

৪৫ থেকে ৪৮ বছর বয়সীদের বিশ্বসেরা সাইক্লিস্টের একজন আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি।
২০২৭ সালের ২২ থেকে ২৪ আগস্ট ফ্রান্সের হোত-সাভোয়া অঞ্চলে অনুষ্ঠিত হবে সাইক্লিংয়ের এই বিশ্ব আসর।

সেখানে ১১৫ কিলোমিটারের রেসে সাইক্লিস্টদের পাড়ি দিতে হবে পাহাড়ি পথ, অতিক্রম করতে হবে মোট ৩ হাজার ২৫৬ মিটার উচ্চতা।

আর সেখানে স্কালোনি নামবেন নিজের যোগ্যতা প্রমাণ করতে।

স্কালোনি ছাড়াও আর্জেন্টাইন কোচিং স্টাফের একাধিক সদস্য অংশ নেন এই সাইক্লিংএ। তবে তারা কেউ সেভাবে সাফল্য অর্জন করতে পারেননি৷

স্কালোনির বিভাগে পাবলো আইমার ৪৩তম এবং ওয়াল্টার সামুয়েল ৪৪তম স্থান অর্জন করেন। রবার্তো আয়ালা ও ফিটনেস কোচ লুইস মার্তিন অংশ নেন ৫০–৫৪ বছর বয়সী বিভাগে। তবে তারাও কেউ ভালো করতে পারেননি সেভাবে।

ফুটবল মাঠে বিশ্বজয় করা স্কালোনি এবার সাইকেল নিয়ে যাবেন বিশ্বজয় করতে। এমন এক অলরাউন্ডার যেন বিশ্ব ক্রিয়াক্ষেত্রেই মিলে কালেভদ্রে।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here