Homeক্রিকেটমানুষ নাকি এলিয়েন? এক ম্যাচে ২৮ ছক্কা, ৫২ বলে ২০০!

মানুষ নাকি এলিয়েন? এক ম্যাচে ২৮ ছক্কা, ৫২ বলে ২০০!

- Advertisement -spot_img

বয়স মাত্র ১৫ বছর। যে বয়সে অনেক ক্রিকেটার পেশাদার ক্রিকেটে নিজেদের জায়গা খুঁজতে ব্যস্ত, সেই বয়সেই ব্যাট হাতে বিশ্ব ক্রিকেটকে রীতিমতো অবাক করে দিচ্ছেন বৈভব সূর্যবংশী।

তাঁর ব্যাটিং দেখে প্রশ্ন জাগতেই পারে, তিনি কি সত্যিই মানুষ, নাকি অন্য কোনো গ্রহ থেকে আসা ক্রিকেটীয় বিস্ময়!

মঙ্গলবার দোহায় এশিয়া কাপ রাইজিং স্টার্সের গ্রুপ পর্বে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে যা করেছেন, তা যেন রূপকথাকেও হার মানায়।

মাত্র ৫২ বলে ডাবল সেঞ্চুরি পূর্ণ করে লিস্ট ‘এ’ ক্রিকেটের ইতিহাসে দ্রুততম দ্বিশতকের বিশ্বরেকর্ড গড়েছেন ভারতের এই বাঁহাতি ওপেনার।

শেষ পর্যন্ত ৫৩ বলে ২০৪ রানের বিধ্বংসী ইনিংস খেলেছেন তিনি। যেখানে ছিল ১৫টি চার ও ২৮টি ছক্কা।

২৫০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে সূর্যবংশীর ব্যাটিং তাণ্ডবে মাত্র ১৪.২ ওভারেই জয় নিশ্চিত করে ভারত ‘এ’। দলের মোট ২৫০ রানের মধ্যে একাই ২০৪ রান করেছেন এই কিশোর। অর্থাৎ একাই ম্যাচের গতিপথ বদলে দিয়েছেন তিনি।

শুধু ডাবল সেঞ্চুরিই নয়, এক ইনিংসে একাধিক বিশ্বরেকর্ড নিজের করে নিয়েছেন সূর্যবংশী। মাত্র ১১ বলে ফিফটি, ২৮ বলে সেঞ্চুরি, ৪০ বলে দেড়শ এবং ৫২ বলে ডাবল সেঞ্চুরি পূর্ণ করেছেন তিনি। লিস্ট ‘এ’ ক্রিকেটে এসব বিভাগেই এখন দ্রুততম ইনিংসের মালিক এই বিস্ময়বালক।

এক ইনিংসে ২৮টি ছক্কা মেরে ভেঙেছেন এক ম্যাচে সর্বোচ্চ ছক্কার রেকর্ডও।

সূর্যবংশীর এমন অবিশ্বাস্য ব্যাটিংয়ের পর স্বাভাবিকভাবেই আলোচনায় আসছে বাংলাদেশের ক্রিকেট। আমাদের দেশেও প্রতিভার অভাব নেই।

বয়সভিত্তিক ক্রিকেটে নিয়মিতই উঠে আসছেন সম্ভাবনাময় ক্রিকেটাররা। কিন্তু সেই প্রতিভাকে আন্তর্জাতিক মানের ক্রিকেটার হিসেবে গড়ে তুলতে কতটা কার্যকর আমাদের পরিচর্যা, প্রশিক্ষণ ও সুযোগ?

১৫ বছর বয়সে সূর্যবংশী যেভাবে বিশ্বরেকর্ডের পর বিশ্বরেকর্ড গড়ছেন, তা বাংলাদেশের ক্রিকেটের জন্যও বড় একটি প্রশ্ন রেখে যায়।

আমরা কি পারব এমন প্রতিভাবান কাউকে খুঁজে বের করে পরিচর্যার মাধ্যমে বিশ্বমঞ্চে তুলে আনতে? নাকি এমন বিস্ময়বালক শুধু ভারতীয় ক্রিকেটেই জন্ম নেবে?

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here