Homeক্রিকেটপিএসএলের নিলামে বাংলাদেশের খেলোয়াড় ৮ খেলোয়াড়ের নাম !

পিএসএলের নিলামে বাংলাদেশের খেলোয়াড় ৮ খেলোয়াড়ের নাম !

- Advertisement -spot_img

এবার আইপিএল আর পিএসএল মুখোমুখি হচ্ছে একই সময়ে,তবে মোটেও তারকার অভাব হচ্ছেনা পিএসএলে।কারন সেই একই সময়ে আইপিএলে সুযোগ পায়নি অনেক বড় তারকারা,সবাই নাম লিখিয়েছেন পিএসএলের ড্রাফটে।
বাংলাদেশেরও আছে ৮ খেলোয়াড়, যারা প্রত্যেকেই প্লাটিনাম ও ডায়মন্ড ক্যাটাগড়ির খেলোয়াড়।

প্লাটিনাম ও ডায়মন্ড ক্যাটাগরিতে থাকা সেই ৮ বাংলাদেশি হলেন সাকিব আল হাসান, মোস্তাফিজুর রহমান।এছাড়া অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদ নাম লিখিয়েছেন সাথে পেস সেনসেশন তাসকিন আহমেদ ও হাসান মাহমুদ দল পেলে খেলবেন পিএসএল।দেশের দলের একমাত্র নিয়মিত লেগ স্পীনার রিশাদ হোসেনের পাশাপাশি তরুব পেসার তানজিম হাসান সাকিব ও ব্যাটার তাওহিদ হৃদয় আছেন পিএসএলের ড্রাফটে।

এবারের ড্রাফটে ১৯ দেশের ৫১০ ক্রিকেটার নাম নিবন্ধন করিয়েছেন। যেসব বিদেশি খেলোয়াড় আইপিএলে দল পাননি—এমন অনেকেই পিএসএলের ড্রাফটে নাম দিয়েছেন।যেখানে আছে বেশ বড় বড় নামই!
সেখানে অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার, অ্যালেক্স ক্যারি ও ক্রিস লিনের মতো খেলোয়াড় আছেন পাশাপাশি নিউজিল্যান্ডের মার্টিন গাপটিল, টিম সাউদি, ড্যারিল মিচেল, জিমি নিশাম ছাড়াও মাইকেল ব্রেসওয়েল, ফিন অ্যালেন ও মার্ক চ্যাপম্যান আছেন ড্রাফটে।দক্ষিণ আফ্রিকার টেম্বা বাভুমা, ফন ডার ডুসেন ও রিজা হেনড্রিকস নাম লিখিয়েছেন পিএসএলে।
তারকা আছে শ্রীলঙ্কারও। শ্রীলঙ্কার অ্যাঞ্জেলো ম্যাথুস, কুশল মেন্ডিস, চারিত আসালাঙ্কা, দাসুন শানাকা ও পাতুম নিশাঙ্কার মতো খেলোয়াড়দের অয়াচ্ছে পিএসএল।তাছাড়া ওয়েস্ট ইন্ডিজের জেসন হোল্ডার, এভিন লুইস, কাইল মায়ার্স ও ব্র্যান্ডন কিংরা খেলার জন্য আগ্রহী এই লীগ। ইংল্যান্ডের জেসন রয়, অ্যালেক্স হেলস, ডেভিড ম্যালান ও স্যাম বিলিংসের মতো তারকাদের পাশাপাশি আফগানিস্তানের মোহাম্মদ নবী, মুজিব উর রহমান ও হজরতউল্লাহ জাজাই এবং জিম্বাবুয়ের রায়ান বার্ল নাম লিখিয়েছেন ড্রাফটে।

আগামী শনিবার পিএসএলের দশম আসরের প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হবে বেলুচিস্তানের বন্দর নগরী গোয়াদারে।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here