Homeক্রিকেটইতিহাস গড়ে শিরোপা জিততে আগামীকাল মাঠে নামছে বরিশাল!

ইতিহাস গড়ে শিরোপা জিততে আগামীকাল মাঠে নামছে বরিশাল!

- Advertisement -spot_img

সঠিক পরিকল্পনায় টানা দ্বিতীয়বার বিপিএলের শিরোপা জেততে মাঠে নামছে বরিশাল। আগামীকালের আগে,চলতি টুর্নামেন্টে ১৩ ম্যাচ খেলেছে বরিশাল,জিতেছে ১০ ম্যাচেই! দুটি হার রংপুরের বিপক্ষে, আর একটি সর্বশেষ ম্যাচ চিটাগাংয়ের বিপক্ষে। আর সেই চিটাগংয়ের বিপক্ষে জিতেই ফাইনাল নিশ্চিত করেছে তামিমরা।আর সেই চিটাগংয়ের বিপক্ষেই ফাইনাল খেলবে বরিশাল।যেখানে আগের ম্যাচের একাদশ থেকে ফাইনালে বরিশাল দলে আসবে পরিবর্তন, তামিম ওপেনিং খেলবেন তার সাথে খেলবেন তাওহীদ হৃদয়,গত ম্যাচে ম্যাচজয়ী ইনিংস খেলেছেন হৃদয়। অন্যদিকে ওয়ান ডাউনে খেলবেন ফর্মের তুঙ্গে থাকা ডেভিড মালান। মাঝে একটু খরা গেলেও সর্বশেষ তিন ম্যাচেই ছিলেন দলের অন্যতম নায়ক।তাই ওয়ান ডাউনে তার খেলাটা নিশ্চিত। এরপর চার নম্বরে দলের পেস অলরাউন্ডার কাইল মায়ার্স খেলবেন।অন্যদিকে
এই আসরে মাহমুদউল্লাহ রিয়াদ কয়েকটি ভাল ইনিংস খেললেও,এখনো খোলসে আবদ্ধ মুশফিক।
তবে এই দুজনার একাদশে থাকা নিয়ে কোনো সন্দেহ নেই।দলের হয়ে ৫ ও ৬ নম্বরেই নামতে পারেন তারা।৭ নম্বর পজিশন থেকে বাদ পরতে পারেন মোহাম্মদ নবী,ফাইনালে উইকেট হবে ব্যাটিং ফ্রেন্ডলি সেখানে এক স্পীনার কমিয়ে রিয়াদকেই ব্যাবহার করতে চাইবেন তামিম,আর এই স্থানেই ব্যাট হাতে নামবেন কিউই অলরাউন্ডার জেমি নিশাম।
আর ৮ নম্বরে লেগ স্পীনার রিশাদই খেলবেন।
নম্বর নয়ে খেলবেন মোহাম্মদ আলী। সর্বশেষ ম্যাচে ফাইফার তুলে নিয়েছেন এই বোলার। সেক্ষেত্রে যদি স্পীনে ভারসাম্য রাখতে চান তামিম তাহলে এবাদতের জায়গায় তাইজুলকে খেলাতে পারেন তানভীরের সাথে। অন্যথায় এবাদত আর তানভীর খেলবেন ফাইনাল ম্যাচ।ফাইনাল ম্যাচ অনুষ্টিত হবে আগামীকাল ৭ তারিখ,সন্ধ্যা ৭ টায়।
ব্যাক টু ব্যাক বিপিএলের চ্যাম্পিয়ন হওয়ার রেকর্ডে নিজেদের নাম লেখাতেই আগামীকাল মাঠে নামবে পদ্মাপাড়ের দলটি।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here