জাকেরের ব্যাটে ভর করে ১৩৪ রানের টার্গেট দাড় করায় বাংলাদেশ! তবে সেই ছোট টার্গেটও আকাশসম প্রমান হয়ে যায় পাকিস্তানের জন্য।
ইনিংসের শুরুতেই ৪ বলে এক করা সায়েম আইয়ুব ফেরেন রান আউট করে।
এরপর অবশ্য শরিফুলের বলে এলবিডব্লু হয়ে গোল্ডেন ডাকেই ফেরেন মোহাম্মদ হারিস।
এদিকে শরিফুলের বলেই ৮ বলে ৮ করা ফখর জামান লিটনের কাছে এযে ক্যাচ দিয়ে ফিরেন।
এরপর তানজিম সাকিবের এক ওভারে বাকিটা লন্ডভন্ড হয় পাকিস্তানের, ৬ বলে শুন্য করেই আউট হয় হাসান নাওয়াজ,আর গোল্ডেন ডাকেই মোহাম্মদ নাওয়াজকেও ফেরান তানজিম সাকিব।
ফলে কাম ব্যাকের স্বপ্ন দেখলেও শেষমেশ হেরেছে পাকিস্তান দল,আর এক ম্যাচ হাতে রেখে সিরিজ জয়ের এই ম্যাচে
আগে, টস জিতে ফিল্ডিং নেয় পাকিস্তান। শুরুতেই বাংলাদেশের ব্যাটিং লাইনআপও ভেঙে পড়ে।
পাওয়ার-প্লেতে মাত্র ২৯ রানেই ৪ উইকেট হারায় দল। নাঈম শেখ ৩ ইমন ১৩ করে আউট হয়,এর আগেই লিটন দাস ৮ ও হৃদয় রান আউটে দ্রুত ফিরে যান।
চাপে পড়া দলকে সামাল দেন জাকের আলী ও শেখ মেহেদী। পঞ্চম উইকেটে ৪৯ বলে ৫৩ রানের জুটিতে কিছুটা গতি ফেরে ইনিংসে।
মেহেদী ২৫ বলে ৩৩ রান করেন, মারেন ২টি চার ও ২টি ছক্কা।
শেষ দিকে জাকের আলী লড়াই চালিয়ে যান একাই। ইনিংসের শেষ ওভারে ২টি ছক্কা মেরে দলকে নিয়ে যান ১৩৩ রানে।
শেষ বলে ক্যাচ আউট হলেও ৪৮ বলে ৫৫ রানের দুর্দান্ত ইনিংস খেলেন তিনি। তাঁর ইনিংসে ছিল ৫টি ছক্কা ও ১টি চার।
এটি ছিল টি-টোয়েন্টিতে তাঁর তৃতীয় ফিফটি।
বাংলাদেশ পুরো ২০ ওভার ব্যাট করে অলআউট হয় ১৩৩ রানে।
পাকিস্তানের হয়ে সালমান মির্জা, আহমেদ দানিয়াল ও আব্বাস আফ্রিদি ২টি করে উইকেট নেন।
তবে এই টার্গেটই পাহাড় হয়ে দাঁড়ায় পাকিস্তানের জন্য।আর সিরিজ জয়ে ইতিহাস গড়লো টাইগাররা।




