Homeক্রিকেটফরম্যাটভেদে যাচাই না হওয়ার অভিযোগে মুখ খুললেন সাবেক নির্বাচক হান্নান সরকার।

ফরম্যাটভেদে যাচাই না হওয়ার অভিযোগে মুখ খুললেন সাবেক নির্বাচক হান্নান সরকার।

- Advertisement -spot_img

কেউ ভালো করছেন এক ফরম্যাটে, তাকে সুযোগ দেওয়া হচ্ছে অন্য ফরম্যাটে।

নাইম, বিজয়রা এক ফরম্যাটে ভালো করলেও জাতীয় দলে তাদের আনা হচ্ছে অন্য ফরম্যাটে।

এমন অভিযোগ প্রায়ই থাকে ক্রিকেট ভক্তদের কাছ থেকে। তবে এমন অভিযোগ মানতে নারাজ জাতীয় দলের সাবেক নির্বাচক হান্নান সরকার।

তার মতে যোগ্য ফরম্যাটেই সুযোগ পাচ্ছেন খেলোয়াড়রা। সাম্প্রতিক নিজের এক ভিডিওতে এমনটাই বলেন তিনি।

একটা সময় জাতীয় দলে খেলেছেন। এরপর অনুর্দ্ধ ১৯ পর্যায়ে নির্বাচকের দায়িত্ব পালন করে সফল হয়েছেন।

সেই সফলতার জন্য আনা হয়েছিল জাতীয় দলে। তবে জাতীয় দলে দীর্ঘদিন নির্বাচক থাকেননি৷ চাকরি ছেড়ে কোচিংএ মনযোগ হান্নান সরকারের।

তবে নির্বাচকের চাকরি ছাড়লেও এবার নির্বাচকদের পক্ষ নিলেন হান্নান সরকার। উত্তর দিলেন বাংলাদেশ ক্রিকেটের সাধারণ এক প্রশ্নের।

বাংলাদেশ ক্রিকেটে একটা প্রশ্ন প্রায়ই করা হয় যে, যে খেলোয়াড় যে ফরম্যাট ভালো খেলছেন, তাকে সুযোগ দেওয়া হচ্ছে অন্য ফরম্যাটে।

অনেকের ক্যারিয়ার ধ্বংসের জন্য নাকি এই কাজটা দায়ী। এই প্রশ্নেরই যেন এবার বিপক্ষে অবস্থান করলেন হান্নান।

জানালেন সবাইকে সঠিক ফরম্যাটেই সুযোগ দেওয়া হচ্ছে।

ঘরোয়া ক্রিকেটে অডিয়াইতে ভালো করছেন আনামুল বিজয়, কিন্ত তাকে সুযোগ দেওয়া হলো টেষ্ট ক্রিকেটে।

এই সিদ্ধান্ত কতটুক যুক্তিযুক্ত সেটাই প্রশ্ন করেছেন অনেকে। অনেকের প্রশ্ন আছে নাইম শেখকে নিয়েও।

অডিয়াই ফরম্যাটে ডিপিএলে নাইম ভালো করার পর কেন তাকে নামানো হলো টি২০ ক্রিকেটে।

এর জবাবে হান্নান সরকার জানান, সঠিক ফরম্যাটেই চোখ থাকে নির্বাচকের। সেখানে সাম্প্রতিক পারফর্মারদেরই সুযোগ দেন তারা।

এর জবাব দিতে গিয়ে বিজয়ে ও নাইমের উদাহরণ দেন হান্নান সরকার। জাতীয় দলে আসার আগে লাল বলে এনসিএল খেলেন বিজয়।

সেই আসরে ওপেনারদের মাঝে পারফর্ম করেন এই ব্যাটার। যে কারণেই তাকে আনা হয়েছে জাতীয় দলে।

অপরদিকে বিবেচনা করেই নাইম শেখকে জাতীয় দলে ডাকা হয়েছে বলে জানান হান্নান সরকার।

সাবেক এই ক্রিকেটার জানান, জাতীয় দলে সুযোগের আগে দুটি টি২০ আসরে ভালো খেলেছেন নাইম।

বিপিএলের সর্বশেষ আসরে সর্বোচ্চ রান সংগ্রাহক হন। এমনকি এনসিএল টি২০ তেও তার চেয়ে বেশি রান করতে পারেননি কেউ।

যে কারণে নাইমকে নেওয়া হয় জাতীয় দলের টি২০ সিরিজে।

হান্নান সরকার জানান গভীর ভাবে পর্যালোনা করলে দেখা যায় নির্বাচকরা সঠিক সিদ্ধান্ত নিচ্ছেন। সাম্প্রতিক সময় টুর্নামেন্ট বিবেচনা করেই সঠিক ফরম্যাটে সঠিক খেলোয়াড়কে আনেন তারা।

ঘরোয়া ক্রিকেটের মান নিয়ে অনেকের প্রশ্ন আছে। যে কারণে অনেকে ঘরোয়া ক্রিকেটে ভালো করলেও জাতীয় দলে আলো ছড়াতে পারেননা৷

সেটা খেলোয়াড়দেরই ব্যার্থতা, নিজের কথায় এমনটাই যেন বুঝালেন হান্নান।

নির্বাচকরা খেলোয়াড় বাছাইয়ের ক্ষেত্রে তাদের পারফর্ম করাই ফরম্যাট বেছে নেন, এমন পক্ষেই যুক্তি দিয়ে রাখলেন জাতীয় দলের সাবেক এই নির্বাচক।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here