Homeফুটবলআর্জেন্টিনাকে চো*রের দল' বলায় ক্ষেপেছে AFA! নেওয়া হচ্ছে আইনি পদক্ষেপ!

আর্জেন্টিনাকে চো*রের দল’ বলায় ক্ষেপেছে AFA! নেওয়া হচ্ছে আইনি পদক্ষেপ!

- Advertisement -spot_img

২০২৬ বিশ্বকাপজুড়ে বিতর্ক, সমালোচনা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া নানা অভিযোগের পর এবার কঠোর অবস্থান নিতে যাচ্ছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন ।

দল, খেলোয়াড় ও কোচিং স্টাফকে লক্ষ্য করে ছড়ানো মানহানিকর প্রচারণা, ভুয়া তথ্য এবং ভিত্তিহীন অভিযোগের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছে সংস্থাটি।

বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে ফাইনালে উঠলেও শিরোপার লড়াইয়ে অতিরিক্ত সময়ে স্পেনের কাছে ১-০ গোলে হেরে রানার্সআপ হয় আর্জেন্টিনা।

তবে মাঠের লড়াইয়ের পাশাপাশি পুরো টুর্নামেন্টজুড়েই নানা বিতর্ক ঘিরে ছিল লিওনেল মেসিদের। আম্পায়ারিং নিয়ে আলোচনা, খেলোয়াড়দের আচরণ, ম্যাচের বিভিন্ন সিদ্ধান্ত এবং ফাইনালে আর্জেন্টিনার খেলাকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা ও অভিযোগ ছড়িয়ে পড়ে।

বিশেষ করে কিছু ব্যবহারকারী আর্জেন্টিনাকে অবমাননাকর ভাষায় আক্রমণ করে এবং দলটিকে ‘চো*রের দল’ বলে আখ্যা দেয়।

পাশাপাশি এডিট করা ছবি, প্রসঙ্গবিচ্ছিন্ন ভিডিও এবং যাচাই না করা নানা দাবি দ্রুত ছড়িয়ে পড়ে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে। এসব পোস্টের কারণে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে এবং দুই পক্ষের সমর্থকদের মধ্যে তীব্র অনলাইন বিতর্ক সৃষ্টি হয়।

আর্জেন্টিনার প্রভাবশালী সংবাদমাধ্যম লা নাসিওন–এর প্রতিবেদনে বলা হয়েছে, এসব ঘটনাকে আর হালকাভাবে দেখছে না এএফএ।

সংস্থাটি ইতোমধ্যে আইনজীবীদের সঙ্গে আলোচনা শুরু করেছে এবং বিশ্বকাপ চলাকালে দল ও খেলোয়াড়দের বিরুদ্ধে পরিচালিত সংগঠিত অপপ্রচার, মানহানিকর বক্তব্য এবং মিথ্যা তথ্য প্রচারের অভিযোগে আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছে।

প্রাথমিকভাবে যেসব বিষয় মামলার আওতায় আনার পরিকল্পনা রয়েছে, তার মধ্যে রয়েছে ভিত্তিহীন অভিযোগ প্রচার, সম্পাদিত বা বিকৃত ছবি প্রকাশ, প্রসঙ্গবিচ্ছিন্ন ভিডিও ছড়িয়ে বিভ্রান্তি তৈরি এবং কোনো প্রমাণ ছাড়াই মানহানিকর তথ্য প্রকাশ।

এএফএর বিশ্বাস, পরিকল্পিতভাবে এসব প্রচারণা চালিয়ে আর্জেন্টিনা জাতীয় দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করা হয়েছে।

তবে এখন পর্যন্ত এএফএ আনুষ্ঠানিকভাবে কারও নাম প্রকাশ করেনি এবং মামলাও দায়ের হয়নি।

সংশ্লিষ্ট সূত্রের দাবি, প্রয়োজনীয় প্রমাণ সংগ্রহ ও আইনি পর্যালোচনা শেষ হওয়ার পরই অভিযুক্তদের বিরুদ্ধে আনুষ্ঠানিক পদক্ষেপ নেওয়া হবে। ফলে বিষয়টি এখন ফুটবল অঙ্গনের পাশাপাশি আইনি ক্ষেত্রেও বড় আলোচনার জন্ম দিতে পারে।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here