Homeক্রিকেটচাঁদা না দিলে এনওএসি দিবেনা পিসিবি! ক্রিকেটারপ্রতি ১০ হাজার ডলার!

চাঁদা না দিলে এনওএসি দিবেনা পিসিবি! ক্রিকেটারপ্রতি ১০ হাজার ডলার!

- Advertisement -spot_img

বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে পাকিস্তানি ক্রিকেটারদের অনাপত্তিপত্র পেতে নির্দিষ্ট অঙ্কের ডলার দিতে হবে।

এমন শর্ত দিয়ে একের পর এক টুর্নামেন্টের আয়োজকদের বিপাকে ফেলছে পাকিস্তান ক্রিকেট বোর্ড । নেপাল প্রিমিয়ার লিগের পর এবার আবুধাবি টি-টেন লিগেও একই পথে হাঁটছে দেশটির ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি।

আগামী ৭ নভেম্বর থেকে শুরু হতে যাচ্ছে আবুধাবি টি-টেন লিগ। টুর্নামেন্টকে সামনে রেখে পাঁচটি ফ্র্যাঞ্চাইজি গত ৩০ সেপ্টেম্বরের ড্রাফট থেকে মোট ১৬ জন পাকিস্তানি ক্রিকেটারকে দলে নিয়েছে।

এই তালিকায় রয়েছেন নাসিম শাহ, শাদাব খান, মোহাম্মদ আমির, ফখর জামান ও ইফতিখার আহমেদের মতো তারকা ক্রিকেটার।

তবে টুর্নামেন্ট শুরুর ঠিক আগমুহূর্তে পিসিবির নতুন শর্তে অনিশ্চয়তা তৈরি হয়েছে। প্রতিটি ক্রিকেটারের অনাপত্তিপত্র দেওয়ার বিনিময়ে ১০ হাজার ডলার দাবি করছে বোর্ড।

বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ১২ লাখ টাকা। ফলে পাকিস্তানি ক্রিকেটারদের দলে নেওয়ার পরও বাড়তি আর্থিক চাপের মুখে পড়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো।

এই অর্থ ক্রিকেটারদের নিজেদের দিতে হবে, নাকি ফ্র্যাঞ্চাইজিগুলোকে বহন করতে হবে, তা নিয়েও এখনো স্পষ্ট কোনো সমাধান নেই।

পিসিবির এমন শর্তের কারণে বিকল্প খেলোয়াড় খোঁজার চিন্তাভাবনাও শুরু করেছে কয়েকটি ফ্র্যাঞ্চাইজি। ফলে শেষ মুহূর্তে পাকিস্তানি তারকাদের অংশগ্রহণ নিয়েও তৈরি হয়েছে শঙ্কা।

এর আগে নেপাল প্রিমিয়ার লিগে অংশ নিতে পাকিস্তানি ক্রিকেটারদের প্রত্যেকের কাছ থেকে ২৫ হাজার ডলার দাবি করেছিল পিসিবি।

সেই অর্থ পরিশোধ করতে না পারায় কয়েকজন ক্রিকেটারকে কোনো ম্যাচ না খেলেই টুর্নামেন্ট ছেড়ে দেশে ফিরতে হয়েছিল।

এক টুর্নামেন্টে ২৫ হাজার, অন্যটিতে ১০ হাজার ডলার। বিদেশি লিগে খেলতে পাকিস্তানি ক্রিকেটারদের জন্য পিসিবির এমন আর্থিক শর্ত এখন বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।

এতে শুধু ক্রিকেটাররাই নন, বিপাকে পড়ছেন বিদেশি ফ্র্যাঞ্চাইজি ও টুর্নামেন্ট আয়োজকরাও।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here