Homeক্রিকেটচ্যাম্পিয়নস ট্রফি! ভারতের সাথে সহ আয়োজক হচ্ছে বাংলাদেশ।

চ্যাম্পিয়নস ট্রফি! ভারতের সাথে সহ আয়োজক হচ্ছে বাংলাদেশ।

- Advertisement -spot_img

সর্বশেষ ২০১৪ সালে সিনিয়ার পর্যায়ে বড় আসরের আয়োজক হয় বাংলাদেশ। সেবার টি২০ বিশ্বকাপের একক আয়োজক ছিল টাইগাররা।

এরপর ২০১৬ সালে অবশ্য বিশ্বকাপ মাঠে গড়ায় বাংলাদেশে, তবে সেটা ছিল যুব বিশ্বকাপ। এরপর থেকেই কোন বৈশ্বিক আসর মাঠে গড়ায়নি বাংলাদেশের। এবার যেন ঘুচতে যাচ্ছে সেই আক্ষেপ।

পরের চ্যাম্পিয়নস ট্রফির আয়োজকের তালিকায় আসতে পারে বাংলাদেশের নাম।

যদিও আইসিসির সুচি অনুসারে ২০২৯ সালের চ্যাম্পিয়ন ট্রফির একক আয়োজক ভারত দল।

এর আগে ২০২৩ বিশ্বকাপ আয়োজন করে ভার‍ত, গত টি২০ বিশ্বকাপেও থাকে প্রধান আয়োজক। একইসাথে ২০২৯ সালের চ্যাম্পিয়নস ট্রফির একক আয়োজনের কথা ছিল ভারতেই। কিন্ত এবার যেন সেখানে যুক্ত হতে পারে বাংলাদেশের নাম।

নতুন এই সম্ভাবনা তৈরি করেছে হাইব্রিড মডেল। যেখানে এর আগে ভারতীয় দল গত এশিয়া কাপের জন্য পাকিস্তানে খেলতে অস্বীকৃতি জানায়।

যে কারণে ভারতের ম্যাচ সরিয়ে নেওয়া হয় অন্য ভেন্যুতে। এছাড়া ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফিতেও পাকিস্তানে ম্যাচ না খেলে আরব আমিরাতে ম্যাচ খেলে ভারত।

এবার যে কারণে ভারতের মাঠে ম্যাচ খেলতে আপত্তি পাকিস্তানের। গত বিশ্বকাপেও ভারতের মাঠে ম্যাচ খেলেনি তারা, সেখানে বিশ্বকাপের সহ আয়োজক শ্রীলঙ্কায় দেওয়া হয় পাকিস্তানের ম্যাচ।

আরো একবার ভারত সফর না করার ঘোষণা পাকিস্তানের, আর সেখানেই আসতে পারে হাইব্রিড মডেল অনুসারে নিরপেক্ষ ভেন্যুর নাম।

দেশী ও বিদেশী বিভিন্ম সুত্রের মতে, সেই নিরপেক্ষ ভেন্যু হতে পারে বাংলাদেশ। ২০২৯ সালে পাকিস্তানের ম্যাচের জন্য বাংলাদেশকে বিবেচনা করছে আইসিসি। আর সেটা হলে পাকিস্তানের গ্রুপ পর্বের ম্যাচ সহ একাধিক ম্যাচ হতে পারে বাংলাদেশে।

ভারত ও পাকিস্তান দুই দেশের রাজনৈতিক অস্থিরতার মাঝে টুর্নামেন্ট আয়োজন সফল করতে হাইব্রিড মডেল বাস্তবায়ন করে আসছে আইসিসি।

এর আগে দুই দলই সুবিধা পেয়েছে এই মডেলে। তাই এবারো পাকিস্তানের নিরপেক্ষ ভেন্যুতেই খেলার বড় সম্ভাবনা থাকবে।

সেখানে তাদেরও বাংলাদেশে খেলতে আপত্তি থাকার কথা না। আর ভারতের পাশে হওয়ার জন্য অন্য দলের জন্য সেটাও হবে সুবিধাজনক।

একইসাথে হাইব্রিড মডেল হলেও বাংলাদেশের সামনে খুলে যেতে পারে আরো ম্যাচ আয়োজনের সুযোগ।

যদি বাংলাদেশ এই আসরে কোয়ালিফাই করতে পারে, তবে ঘরের মাঠেই খেলার সুযোগ হয়ত পাবে টিম টাইগার্স।

আর তা হলে আসরের একটা ভালো অংশই দেখা যাবে বাংলাদেশে। এবার দেখা যাক, শেষ পর্যন্ত বাংলাদেশ ভক্তদের সুসংবার শোনাতে পারে কিনা ক্রিকেটের নিয়ন্ত্রণ সংস্থা আইসিসি।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here