বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে হেরে স্বপ্নভঙ্গ হয় আর্জেন্টিনা দলের। সেটা নিয়ে ব্রাজিল ভক্তরা বেশ ট্রলে মেতে উঠে আর্জেন্টাইন ভক্তদের উপর।
তবে এবার একই ঘটনার সম্মুক্ষীন হলো ব্রাজিল দলই। ফাইনালের মঞ্চে এবার স্পেনের কাছে হেরে বসলো তারা, সেটাও আবার থ্রি পিস হজম করে।
৩ গোলের বড় ব্যাবধানে স্পেন ব্রাজিলকে তাদের ঘরের মাঠে হারিয়েই অর্জন করে শিরোপা।
কনমেবল উয়েফা ফুটসলের ফাইনাল ম্যাচে সেখানে স্পেনের বিপক্ষে মাঠে নামে ব্রাজিল দল। ফাইনালে ঘরের মাঠে ম্যাচ হলেও স্পেনের কাছে বিশেষ পাত্তা পায়নি সেলেসাওরা।
ম্যাচের শুরুর হাফে অবশ্য দুই দল একাধিক আক্রমণ পালটা আক্রমণ করলেও আসেনা কোন গোল। সেখানে গোলশুন্য শেষ হয় প্রথমার্থ।
তবে দ্বিতীয়ার্থে ঘুরে দ্বাড়ায় স্পেন দল। একইসাথে ব্রাজিলকে সম্পুর্ণ কাবু করে তারা।
ম্যাচের ৩২তম মিনিটে আন্তোনিও পেরেজের তৈরি করে দেওয়া সুযোগ থেকে গোল করে দলকে এগিয়ে দেন স্পেনের তারকা গন কাস্তেখন।
পিছিয়ে পড়ে ম্যাচে ফেরার জন্য মরিয়া হয়ে ওঠে ব্রাজিল। একের পর এক আক্রমণ চালিয়ে সমতা ফেরানোর চেষ্টা করলেও স্প্যানিশ গোলরক্ষক দিদাকের দৃঢ়তায় সফল হতে পারেনি স্বাগতিকরা।
ম্যাচের ৩৯তম মিনিটে ফ্লাইং গোলকিপার কৌশল নেয় ব্রাজিল। সেই সুযোগ কাজে লাগিয়ে বলের দখল নিয়ে ব্যবধান দ্বিগুণ করেন সেসিলিও।
এর ঠিক পরের মিনিটেই নিজেদের অর্ধ থেকে প্রতিপক্ষের ফাঁকা জালে বল পাঠিয়ে স্পেনের তৃতীয় গোলটি করেন আন্তোনিও পেরেজ। তাতেই ৩-০ গোলের জয় নিশ্চিত হয় স্পেনের।
অন্যদিকে ব্রাজিলও কিছু সুযোগ পায়। যার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল পেনাল্টি। কিন্ত জাতীয় দলের মত এখানেও পেনাল্টি মিস ব্রাজিল দলের।
ব্রাজিলের দিয়াগো শট নিলেও সেটা বারে লেগেই আসে ফিরে। এর বাইরে ফ্লাইং গোলরক্ষক নিয়ে আক্রমণে ধার বাড়াতে চাইলে উলটো সেটা বিপদের কারণ হয় ব্রাজিলের। ফলে হার নিয়ে আসর শেষ করতে হয় ব্রাজিলকে। অপরদিকে প্রথম কনমেবল উয়েফা শিরোপা জিতে স্পেন দলের।
কনমেবল উয়েফা ফুটসল এবার দ্বিতীয়বারের মত আয়োজিত হচ্ছে। প্রথমবার আর্জেন্টিনার আয়োজিত এই আসরে শিরোপা জয় করে পর্তুগাল।
এবার শিরোপা গেলো আরেক উয়েফার দল স্পেনের কাছে। অপরদিকে নিজেদের ফুটবলে দারুণ সময় স্পেনের। নারী, পুরষ, অনুর্দ্ধ ১৫ ফেস্টিভ্যাল সাম্প্রতিক সময়ে তিন বিশ্বকাপই জয় করে স্পেন, এবার জয় করলো উয়েফা কনমেবলের শিরোপা।
একইসাথে ঘরের মাঠে ব্রাজিলকে তিন গোল দিয়ে পাওয়া শিরোপা বিশেষভাবেই উজ্জাপন করতে চাইবে স্পেন দল, তাতে নেই কোন সন্দেহ।




