Homeক্রিকেটসব ভুলে আবারো আইপিএল নিলামে নাম দিচ্ছেন মুস্তাফিজ -নাহিদ !

সব ভুলে আবারো আইপিএল নিলামে নাম দিচ্ছেন মুস্তাফিজ -নাহিদ !

- Advertisement -spot_img

আইপিএলে বাংলাদেশের ক্রিকেটারদের উপস্থিতি নিয়ে অনিশ্চয়তা ও নানা আলোচনা নতুন কিছু নয়।

বিশেষ করে গত আসরে মুস্তাফিজুর রহমানকে ঘিরে তৈরি হয়েছিল নানা জটিলতা। তবে সবকিছু পেছনে ফেলে আবারও বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্টের মঞ্চে নিজেদের ভাগ্য পরীক্ষা করতে প্রস্তুত বাংলাদেশের ক্রিকেটাররা।

আগামী ১৬ ডিসেম্বর ভারতে অনুষ্ঠিত হতে যাচ্ছে পরবর্তী আইপিএলের মিনি নিলাম। সেই নিলামকে সামনে রেখে বাংলাদেশি ক্রিকেটারদের তালিকা চেয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড ।
ক্রিকেট ভিত্তিক অনলাইন গনমাধ্যম ক্রিকফ্রেঞ্জির প্রতিবেদনে ,
জানা গেছে, বাংলাদেশের বেশ কয়েকজন ক্রিকেটারকে এবারের নিলামে দেখতে চায় আইপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলো।

আর সেখানে নাকি আগ্রহও জানিয়েছে বেশ কিছু খেলোয়াড়, তাদের মধ্যে রয়েছেন মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, রিশাদ হোসেন ও নাহিদ রানার মতো ক্রিকেটাররা। তবে শেষ পর্যন্ত কতজন ক্রিকেটার নিলামের জন্য নাম নিবন্ধন করবেন, সেটি এখনো নিশ্চিত নয়।

আগামী আসরের নিলামে অংশ নিতে বাংলাদেশ থেকে সর্বোচ্চ ১৩ জন ক্রিকেটার নিবন্ধনের সুযোগ পাবেন।

আইপিএলের নতুন নিয়ম অনুযায়ী, প্রত্যেক বিদেশি ক্রিকেটারকে মেগা নিলামের জন্য নাম নিবন্ধন করতে হবে।

কেউ এই প্রক্রিয়ায় অংশ না নিলে পরবর্তী মিনি নিলামে নাম দিতে পারবেন না। তবে চোট কিংবা শারীরিক অসুস্থতার কারণে কোনো ক্রিকেটার নিবন্ধন করতে না পারলে তার ক্ষেত্রে নিয়মের ব্যতিক্রম থাকবে।

এই নিয়মের কারণেই বাংলাদেশের বেশ কয়েকজন ক্রিকেটারের নাম এবার নিলামে আসতে পারে। তালিকায় তাসকিন আহমেদ, লিটন দাস, সাকিব আল হাসান, হাসানের মতো ক্রিকেটারদের নামও রয়েছে।

আইপিএলের গত আসরের চূড়ান্ত তালিকায় বাংলাদেশের সাতজন ক্রিকেটার থাকলেও দল পেয়েছিলেন কেবল মুস্তাফিজুর রহমান।

৯ কোটি ২০ লাখ রুপিতে তাকে দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। তবে দুই দেশের রাজনৈতিক পরিস্থিতির কারণে শেষ পর্যন্ত টুর্নামেন্টে খেলার সুযোগ হয়নি তার।

এবারের নিলামে কি সেই ৯ কোটি ২০ লাখ রুপির রেকর্ড ছাড়িয়ে যেতে পারবেন মুস্তাফিজ? নাকি নতুন করে আলোচনায় আসবেন নাহিদ, রিশাদ কিংবা তাসকিনরা? শেষ পর্যন্ত কার ভাগ্যে জুটবে আইপিএলের দল, সেটিই এখন দেখার অপেক্ষা।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here