Homeআন্তর্জাতিকসাকিবকে না পাওয়ার আক্ষেপ - নাজমুল হাসান পাপনের

সাকিবকে না পাওয়ার আক্ষেপ – নাজমুল হাসান পাপনের

- Advertisement -spot_img

হোটেল সোনারগাঁও প্রেস কনফারেন্সে নাজমুল হাসান পাপন বলেছিলেন, সাকিব আল হাসানকে নিয়ে আমরা অনিশ্চয়তায় ভুগি। এর রেশ না কাটতেই সাকিব আল হাসান করোনায় আক্রান্ত হয়ে শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রাম টেস্টের দল থেকে ছিটকে গেলেন। এবার নাজমুল হাসান বললেন, ‘আমাদের কপাল খারাপ, তাকে যখন দরকার হয় পাই না।’

যুক্তরাষ্ট্র থেকে ফিরে গতকাল মঙ্গলবার (১০ মে) করোনা পজিটিভ হন সাকিব। এখন তিনি নিজ বাসায় আইসোলেশনে আছেন। ১৪ তারিখ পর্যন্ত থাকতে হবে আইসোলেশনে। ছিটকে গেছেন প্রথম টেস্টের দল থেকেই।

বুধবার (১১ মে) জাতীয় ক্রীড়া পুরস্কার অনুষ্ঠানে গণমাধ্যমের মুখোমুখি হন বিসিবি সভাপতি। এ সময় সাকিবের ছিটকে যাওয়া প্রসঙ্গে বলেন, ‘একজন ব্যাটসম্যান কম নিয়ে খেলতে হবে অথবা একজন বোলার কম নিয়ে খেলতে হবে। এটা একটা সমস্যা। কিন্তু এখানে কিছু বলার নেই, কিছু করার নেই। আমাদের কপাল খারাপ যে ওকে আমরা পাচ্ছি না। আমাদের যখন দরকার হয়, তখন আমরা তাকে পাই না। এখন একমাত্র আমরা প্রত্যাশা করতে পারি যে সে সুস্থ হোক।’

সাকিব এখন সুস্থ আছেন বলে জানিয়ে নাজমুল হাসান আরো বলেন, ‘কালকে আমার সঙ্গে কথা হয়েছে, বলেছে ও এখন ভালো। এ মুহূর্তে ওর কোনো সমস্যা নেই। আমরা কয়েকদিন পর আবার টেস্ট করব। আমাদের প্রটোকল অনুযায়ীই সব কিছুই করা হবে। আমরা চাচ্ছি ও ভালো হয়ে যাক। ও না থাকাটা তো অবশ্যই দলের জন্য বড় একটা ধাক্কা।’সাকিব না থাকলে টিম কম্বিনেশন সাজানো কঠিন হয় ম্যানেজমেন্টের জন্য। যদিও তাকে নিয়মিত টেস্টে পাওয়া যাচ্ছে না। ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে খেলেন সবশেষ টেস্ট। এরপর নিউ জিল্যান্ডে যাননি পারিবারিক কারণে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজ খেললেও পরিবারের সদস্যরা অসুস্থ থাকায় দেশে ফেরেন। আর এবার শ্রীলঙ্কার বিপক্ষে খেলবেন বলে ঢাকা প্রিমিয়ার লিগও খেলেছিলেন। কিন্তু করোনা তা হতে দিলো না। তাইতো বিসিবি সভাপতি বলতে বাধ্য হলেন কপাল খারাপ।

দীর্ঘদিন ধরে টেস্ট ক্রিকেটে অনিয়মিত সাকিব-আল-হাসান এছাড়াও বিভিন্ন সময় দলের প্রয়োজনে তাকে পাওয়া যায় না।

সবমিলিয়ে ভীষণ চিন্তিত বাংলাদেশ ক্রিকেট বোর্ড কর্তারা। সেই অর্থে আক্ষেপ প্রকাশ করেছেন বিসিবি বস নাজমুল হাসান পাপন

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here