আগামীকাল যদিও টেস্টে মাঠে নামবে বাংলাদেশ, তবে গতকাল স্কোয়াড ঘোষণার পর থেকে আলোচনা হচ্ছে ওয়ানডে দল নিয়ে!
সেক্ষেত্রে প্রশ্ন আসছে কারা থাকবে একাদশে তা নিয়েও?
শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে,
ওপেনিংয়ে দেখা যেতে পারে বাঁহাতি তানজিদ হাসান তামিম এবং আক্রমণাত্মক পারভেজ হোসেন ইমনকে।
দুজনেই সাম্প্রতিক সময়ের ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিকভাবে ভালো করছেন।
একাদশে লিটন দাসের উপস্থিতি অভিজ্ঞতার ভারসাম্য এনে দেবে।
তামিম-ইমনের আগ্রাসনের পর লিটনের স্ট্রোকপ্লে ইনিংস গুছিয়ে নেয়ার দায়িত্বে থাকবে।
ব্যাটিং অর্ডারে চারে নাজমুল হোসেন শান্ত এবং পাচে তাওহিদ হৃদয়ের নাম নিশ্চিত ধরেই নেয়া যায়।
দুজনেই দলের নির্ভরযোগ্য ব্যাটার হিসেবে নিজেদের প্রমাণ করেছেন।
পাঁচ নম্বরে উইকেটরক্ষক ব্যাটার জাকের আলী অনিক থাকবেন, যিনি ব্যাটিং অর্ডারে দৃঢ়তা আনতে পারেন।
অলরাউন্ড বিভাগে থাকবেন মেহেদী হাসান মিরাজ, যিনি বল এবং ব্যাট দুই বিভাগেই কার্যকরী।
স্পিন বিভাগে নতুন চমক হিসেবে দেখা যেতে পারে রিশাদ হোসেনকে, যিনি লেগ স্পিনের বৈচিত্র্য দিয়ে শ্রীলঙ্কান ব্যাটারদের বিপদে ফেলতে পারেন।
পেস আক্রমণে তানজিম হাসান সাকিব, মুস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদের সমন্বয়ে গঠিত হতে পারে শক্তিশালী ত্রয়ী।
তাসকিনের গতি, মুস্তাফিজের কাটার আর সাকিবের আগ্রাসন—সব মিলিয়ে বোলিং বিভাগ থাকবে প্রতিপক্ষের জন্য কঠিন চ্যালেঞ্জ।
সবমিলিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে এই তরুণ ও অভিজ্ঞতায় মেশানো একাদশ দিয়ে ওয়ানডে সিরিজে আক্রমণাত্মক ক্রিকেট খেলার বার্তা দিচ্ছে বাংলাদেশ।
আগামীকাল শেষ টেস্টে মাঠে নামবে বাংলাদেশ, এরপর ২ জুলাই ওয়ানডে ম্যাচে মাঠে নামবে টাইগাররা!




